ব্যবহারকারীদের জন্য টেক্সট ওয়াটারমার্ক ফিচার যোগ করেছে গুগল ডকস। এখন থেকে ব্যবহারকারীরা তাদের নথির প্রতিটি পৃষ্ঠায় টেক্সট ওয়াটারমার্ক বসাতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ডকসের ইনসার্ট মেনুতে এই ওয়াটারমার্ক ফিচার পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী ব্যবহারকারীরা টেক্সট ওয়াটারমার্কের ফন্ট, আকার, অবস্থান নির্বাচন করতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট আদান প্রদান করার সময়েও এ ওয়াটারমার্ক সংরক্ষিত থাকবে বলে নিশ্চিত করেছে গুগল। নতুন এই ফিচারটি গুগল ওয়ার্কস্পেস ছাড়াও জি স্যুট বেসিক ও বিজনেস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। আগামী সপ্তাহেই এ ফিচার সম্পূর্ণরূপে ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের জুনে সব ব্যবহারকারীদের জন্য গুগল ওয়ার্কস্পেস উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এই পরিষেবায় গুগল ডকস , শিট, চ্যাট ছাড়াও রয়েছে আরও কার্যকারী অনেক অ্যাপ্লিকেশন।
২০২১ সালের সেপ্টেম্বরে ডকসে ইমেজ ওয়াটারমার্ক ফিচার চালু করেছে গুগল। ফলে ডকস ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় একটি ইমেজ ওয়াটারমার্ক ব্যবহার করা যায়।
গত বছরের মে মাসে গুগল ডকসের শো এডিটর নামে আরও একটি ফিচার চালু করা হয়। এর ফলে কোনো ব্যবহারকারী শেয়ার করা ডকুমেন্টে কেউ পরিবর্তন করলে তা সহজেই ধরে ফেলা যায়।

মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)-এর সদস্য এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের
১১ ঘণ্টা আগে
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৪ দিন আগে