
বিশ্বের ধনকুবেরদের তালিকায় নতুন মাইলফলক গড়লেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সসহ নানা প্রযুক্তি খাতের ব্যবসায় অসাধারণ সাফল্যের ফলে তাঁর সম্পদের পরিমাণ এবার ছুঁয়েছে ৫০০ বিলিয়ন ডলার।
এ তথ্য জানিয়ে জানিয়েছে মার্কিন ম্যাগাজিন ফোর্বস।
আজ বুধবার (২ অক্টোবর) ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, দিনের একপর্যায়ে মাস্কের সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছুঁয়েছিল, পরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টায় তা দাঁড়ায় ৪৯৯ দশমিক ১ বিলিয়ন ডলারে। গত বছর তাঁর সম্পদ প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
মাস্কের মোট সম্পদের বড় অংশ টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের ওপর নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে মূল্যবান এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার এই বছর প্রায় ১৪ শতাংশ বেড়েছে, যদিও বছরের শুরুটা ছিল অস্থির। গত মাসে মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কেনার ঘোষণা দেন, যা কোম্পানির ভবিষ্যৎ রূপান্তর পরিকল্পনায় তাঁর আস্থার প্রতীক হিসেবে দেখা হয়। টেসলা এখন শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস প্রযুক্তিতে রূপান্তরিত হওয়ার পথে রয়েছে।
সম্প্রতি টেসলার বোর্ড মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার এক পরিকল্পনা প্রস্তাব করেছে, যা করপোরেট ইতিহাসে কোনো নির্বাহীর জন্য প্রস্তাবিত সর্ববৃহৎ বেতন প্যাকেজ। এতে কোম্পানির উচ্চাভিলাষী আর্থিক ও কার্যকরী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং মাস্কের শেয়ার অংশীদারত্ব বৃদ্ধির দাবিও বিবেচনা করা হয়েছে।
প্রস্তাব ঘোষণার পর থেকে টেসলার শেয়ারমূল্য প্রায় ৩৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই পরিকল্পনা মাস্ককে টেসলার প্রবৃদ্ধিতে আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
অটোমোবাইল থেকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
বিগত বছরগুলোতে মাস্কের বিভিন্ন উদ্যোগ তাঁকে আধুনিক প্রযুক্তি খাতে এক অনন্য প্রভাবশালী অবস্থানে নিয়ে গেছে। বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে স্যাটেলাইট যোগাযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত।
মাস্কের এআই কোম্পানি এক্সএআই ও রকেট নির্মাতা স্পেসএক্স উভয়ই এ বছর নতুন করে মূলধন সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছে। প্রতিষ্ঠান দুটির সম্ভাব্য বাজারমূল্য যথাক্রমে ২০০ বিলিয়ন ও ৪০০ বিলিয়ন ডলার।
এক্সএআই সম্প্রতি ‘কলোসাস’ নামের একটি সুপার কম্পিউটার সম্প্রসারণ করছে, যা বৃহৎ ভাষা মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। এর ‘গ্রোক’ নামের চ্যাটবট ওপেনআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।
অন্যদিকে, স্পেসএক্স এখন বাণিজ্যিক মহাকাশ খাতে প্রায় একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। তাদের স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়, যা যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মহাকাশ উৎক্ষেপণ চুক্তিও পরিচালনা করছে। সংস্থাটি নিয়মিতভাবে সবচেয়ে বেশি রকেট উৎক্ষেপণ করে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পাঠায় এবং প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কগুলোর স্যাটেলাইট বহন করে।
ফোর্বসের তালিকায় মাস্কের পরেই রয়েছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। বুধবার পর্যন্ত তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৪ দিন আগে