
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রতিমন্ত্রী জানান, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে অন্য একটি জরুরি এনগেজমেন্টের কারণে তিনি যোগ দিতে পারেননি।
শামা ওবায়েদ জানান, বাংলাদেশে বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারী থাকার বিষয়টি বিবেচনা করে মেটা ঢাকায় তাদের একটি ফোকাল পয়েন্ট বা প্রশাসনিক কেন্দ্র স্থাপনে বিশেষ আগ্রহ দেখিয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ভারতে যে পরিমাণ ফেসবুক ব্যবহারকারী রয়েছে, তুলনামূলক বিচারে বাংলাদেশে ব্যবহারকারীর উপস্থিতি তারচেয়ে জোরালো।
মেটা কর্তৃপক্ষ এখন পর্যালোচনা করে দেখবে কীভাবে ও ঠিক কখন ঢাকায় তাদের কার্যালয় আনুষ্ঠানিকভাবে চালু করা যায়।
বৈঠকে বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইন ও সার্বিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশের সামাজিক ও সামাজিক-মাধ্যমিক বাস্তবতায় কীভাবে ডিজিটাল হয়রানি মোকাবিলা করা যায়, সে বিষয়ে মেটা কীভাবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারে—তা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার ঘটাতে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মেটা আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নেতৃত্বের অধীনে প্রথম বাজেটে প্রযুক্তি খাত ও ই-কমার্স প্রসারে যেসব অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, মেটার প্রতিনিধিদল সেটির প্রশংসা করেছে।
শামা ওবায়েদ বলেন, ‘মেটা আমাদের উদ্যোগগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ টিমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’

বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
২০ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
১ দিন আগে
২০০৬ সালে বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের বাজার কার্যত একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল। তখন প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ছিল প্রায় ৭৫ হাজার টাকা। ২০০৮ সালে নতুন আইটিসি অপারেটর ও প্রথম সাবমেরিন কেবল চালুর পর দাম নেমে আসে প্রায় ২৭ হাজার টাকায়।
১ দিন আগে