
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণীয় ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি ছবি দিয়েই বানাতে পারবেন আট সেকেন্ডের ভিডিও—তা-ও আবার শব্দসহ!
গুগলের উন্নত ভিডিও মডেলে ‘ভিও ৩’ নামের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। এটি কেবল ছবি নয়, সেই ছবির বর্ণনা ও শব্দের নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করবে।
তবে জেমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে বর্তমানে শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।
জেমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের ‘টুলস’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন—ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।
তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।
গুগল জানিয়েছে, ‘দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।’
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই রকম ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা ছিল। তবে এবার জেমিনির মাধ্যমেই সরাসরি সেই কাজটি করা যাবে, আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।
গুগল আরও জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৩ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৫ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৬ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
৬ দিন আগে