শুধু ঘনিষ্ঠ বন্ধুদের সামনে লাইভ করার জন্য নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির ‘ক্লোজ ফ্রেন্ড অন লাইভ’ ফিচারের মাধ্যমে সর্বোচ্চ তিন বন্ধুর সামনে লাইভ করা যাবে।
ফিচারটি সম্পর্কে ইনস্টাগ্রাম বলছে, তাৎক্ষণিকভাবে বন্ধুদের সর্বশেষ অবস্থা, ঘুরতে যাওয়ার পরিকল্পনা, মিম শেয়ার বা বাসার কাজ একত্রে করার সুবিধা দেবে ফিচারটি।
২০১৬ সালে প্রথম লাইভ ব্রডকাস্ট ফিচার চালু করে ইনস্টাগ্রাম। তবে এই লাইভ স্ট্রিম সব ফলোয়ার দেখতে পারে। ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে অনেক সেলিব্রেটি, ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা এই ফিচার ব্যবহার করেন। অনেক সময় সব ফলোয়ারদের জন্য লাইভে যেতে চান না সাধারণ ব্যবহারকারীরা। তবে নতুন ফিচারের মাধ্যমে লাইভ স্ট্রিম কে কে দেখতে দেখছেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
সাধারণ ব্যবহারকারীরা ইনফ্লুয়েন্সারদের মতো কনটেন্ট বা স্টাডি সেশন ঘনিষ্ঠ বন্ধুদের সামনে লাইভ স্ট্রিম করতে পারবে।
ইনস্টাগ্রামকে অনেকটা ব্যক্তি পরিসর কেন্দ্রিক যোগাযোগের প্ল্যাটফর্মে পরিণত করতে গত কয়েক মাসে বিভিন্ন ফিচার যুক্ত করেছে মেটা। গত বছরে নভেম্বরে শুধু ঘনিষ্ঠ বন্ধুদের জন্য ছবি, ভিডিও ও রিলস পোস্ট করার সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম। এ ছাড়া কোম্পানিটি নোটস নামে একটি ফিচার চালু করে। যাদের সঙ্গে ম্যাসেজিং করা হয় শুধু তাদের সামনেই ছোট ছোট স্ট্যাটাস এই ফিচারের মাধ্যমে দেওয়া যায়। এমন নোট তাদের ওয়ালের ওপরের দিকে ২৪ ঘণ্টা স্থায়ী হয়।
চলতি বছরের মে মাসে ইনস্টাগ্রাম পোস্টের রিঅ্যাকশনের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসে মেটা। এখন ব্যবহারকারীরা চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের বাদে ফলোয়ারদের কাছে পোস্টে কমেন্ট, মেসেজ বন্ধ করে দিতে পারে। অর্থাৎ সব ফলোয়ার চাইলে পোস্টে কমেন্ট করতে ও মেসেজ পাঠাতে পারবে না। হয়রানিমূলক কমেন্ট ও মেসেজ থেকে কনটেন্ট ক্রিয়েটরদের রক্ষা করার জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে। এর ফলে সবার সামনে কনটেন্ট পোস্ট করলেও সবাই এতে কমেন্ট করতে পারবে না।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
৪ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
১ দিন আগে