
যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
১ দিন আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
১ দিন আগে