ফ্ল্যাশিং মিডোয় এবারই লাকোস্ত জ্যাকেটে প্রথম দেখা গেল নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালের অনুকরণে হাতাকাটা পোশাক পরেছেন জ্যাক ড্র্যাপার। লাকোস্ত জ্যাকেট নিয়ে যতটা না সার্বিয়ান জোকোভিচ কিংবা হাতাকাটা পোশাক পরে ব্রিটিশ ড্র্যাপার আলোচিত, তার চেয়ে নিজের নতুন লুক নিয়ে অনেক বেশি আলোচিত কার্লোস আলকারাস।
এই তো সিনসিনাটি ওপেনেও মাথাভর্তি চুল নিয়ে খেলেছেন স্প্যানিশ আলাকারাস। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডনেও তাঁর মাথায় ছিল ঝাঁকড়া চুল। কিন্তু ফ্ল্যাশিং মিডোয় তিনি হাজির হলেন মাথা ন্যাড়া করে! কেউ কেউ যেটিকে বলছেন চুলের মিলিটারি ছাঁট!
তো নতুন লুকে কেমন লাগছে আলকারাসকে? এই প্রশ্নটা যদি করা হয় তাঁর বন্ধু, কোর্টের প্রতিপক্ষ ফ্রান্সেস তিয়াফোকে, তবে উত্তর আসবে ভালো নয়! শুধু ‘ভালো নয়’ই নয়, আলকারাসের নতুন লুককে তিয়াফো বললেন, ‘ভয়ানক এবং ভীষণ বাজে।’
কিন্তু আলকারাস সেটি মানলে তো? চুল ছোট হওয়ায় তিনি এখন ‘অ্যারোডাইনামিক’। অর্থাৎ কোর্টে দ্রুত মুভ করতে বাতাস এখন আর বাধা হতে পারে না। এমনটা জানালেন তিয়াফো নিজেই, ‘ও বলছিল, সে নাকি আগের চেয়ে দ্রুত। জানি না কে নাকি তাকে বলেছে, এটা (চুলের নতুন ছাঁট) ভালো। কিন্তু এটা ভয়ানক।’
আসলেই কী ভয়ানক? ওপেলকার বিপক্ষে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমের জয়ের পর যখন কোর্টে দাঁড়িয়ে কথা বলছিলেন আলকারাস, অবধারিতভাবে এল এই প্রশ্নটাও। উত্তরে আলকারাস বললেন, ‘আমাকে তো জানতে হবে মানুষ নতুন চুলের ছাঁটটা পছন্দ করেছে কি না।’ এরপর দর্শকদের দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন, ‘বন্ধুরা, তোমরা কি এটা পছন্দ কর?’ তখন দর্শকদের সমস্বরে চিৎকার। কার্লোস বললেন, ‘আমার তো মনে হয়, তারা (এই ছাঁট) পছন্দ করেছে।’
কিন্তু নতুন এই ছাঁটের কারণ কী? সত্যিকারের কি ‘অ্যারোডাইনামিক’ হতে চাওয়া? উত্তরটা স্প্যানিশ তারকা দিলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। তাঁর ভাইয়ের কারণেই এমনটা হয়েছে জানিয়ে আলকারাস বললেন, ‘আমার ভাই মেশিনটা ঠিকভাবে বোঝেনি, কেটে ফেলল। তারপর জানোই তো, একমাত্র সমাধান ছিল পুরো মাথা ন্যাড়া করে দেওয়া।’ তবে তিয়াফোর ‘ভয়ানক’ ছাঁটের দাবি নাকচ করে আলকারাস বলে গেলেন, ‘সত্যি বলতে, ততটা খারাপ মনে হচ্ছে না আমার। কেউ পছন্দ করছে, কেউ করছে না।’
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে আলকারাস মাত্তিয়া বেলুচ্চির সঙ্গে খেলবেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
২৬ মিনিট আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৪২ মিনিট আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
২ ঘণ্টা আগে