দ্বিতীয় সন্তানের মা হলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে গত মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করেছেন তিনি ও তাঁর স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান।
আমেরিকান ব্যবসায়ী ওহানিয়ান তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে সেরেনা ও তাঁর দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগতম, আদিরা রিভার ওহানিয়ান। আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আমাদের ঘর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একজন সুস্থ নবজাতক এসেছে আমাদের ঘরে। মা-ও সুখি ও সুস্থ আছে।’
এই দম্পতি প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালের ১ সেপ্টেম্বর, তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান অ্যালেক্সিস ওলিম্পিয়া। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার।
ওহানিয়ান আরও লেখেন, ‘কৃতজ্ঞতা অনুভব করছি। সেরেনা উইলিয়ামস, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছো। যারা আমার স্ত্রী ও আমাদের কন্যাকে দেখাশোনা করেছেন সেসব অসাধারণ মেডিকেল স্টাফদের ধন্যবাদ। অলিম্পিয়ান ওহানিয়ানকে তার শিশু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটি আমি কখনই ভুলব না।’
সেরেনাও নতুন জন্ম দেওয়া সন্তানসহ পরিবারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টিকটকে। মার্কিন কৃষ্ণকলি ২০২২ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন খেলার পর পেশাদারি টেনিসকে বিদায় জানান।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
৩৭ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে