নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২২ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে