
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিলেন গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও।
৪২৯টি ম্যাচ খেলে এত দিন এই রেকর্ডটির মালিক ছিলেন রজার ফেদেরার। আজ অস্ট্রেলিয়ান ওপেনে পর্তুগালের অবাছাই জাইমে ফারিয়ার বিপক্ষে কোর্টে খেলে ফেদেরারকে পেছনে ফেলে ৪৩০টি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন জোকোভিচ।
রেকর্ড গড়ার ম্যাচটি জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে। ম্যাচ শেষে নতুন রেকর্ড গড়ার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আমি এই খেলাকে ভালোবাসি, ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ২০ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড স্লামে খেলছি। হারি কিংবা জিতি, কোর্টে আমি হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে সৌভাগ্যবান মনে করছি। গ্র্যান্ড স্লাম ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম শিরোপা আমাদের খেলাটায় বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এ (রেকর্ড গড়তে পেরে) নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
আরেক ম্যাচে কার্লোস আলকারাজ ৬-০, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। জিততে সময় নিয়েছেন মাত্র ৮১ মিনিট। জোকোর সঙ্গে এই স্প্যানিশ তারকাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৪ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৮ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে