প্রথম শ্রেণির ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে সবশেষ দেখা গেছে ২০২২ সালের জুনে। তবে সবশেষ দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে তিনি খেলছেন নিয়মিত। ওয়ানডে, টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের মধ্যে তাঁর প্রিয় টি-টোয়েন্টি।
বিপিএল, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত দুই বছরেই খেলেছেন মোস্তাফিজ। নিয়মিত উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। যেখানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মোস্তাফিজকে পিটিয়ে খেলা শেষ করেছেন মার্কাস স্টয়নিস। চাপের মুহূর্তে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি সফলও হয়েছেন তিনি। এবারের আইপিএলে গুরুত্বপূর্ণ সময়ে চেন্নাইকে উইকেট এনে দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ সকালে প্রকাশিত এক ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ভালো লাগার হলে টি-টোয়েন্টিটা খুব উপভোগ করি। এই সংস্করণটা বেশি চাপের। এ কারণেই ভালো লাগে আমার। চাপটা খুব উপভোগ করি।’
দুর্দান্ত বোলিংয়ে গত কয়েক বছরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররাও বেশ কার্যকর। বাংলাদেশের পেস আক্রমণের প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে—তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন, হাসান—যতটুকু শিখেছি, তাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যদি আরেকটু উন্নতি হয়।’

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৪ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৫ ঘণ্টা আগে