
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থায় এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
সম্প্রতি জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসি কোনো সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে ভেবে দেখবে পাকিস্তান সরকার। এই ইস্যুতে ইসলামাবাদের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা ছিল। এবার আইসিসিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান।
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়ে আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় সংস্থাটি। ক্রিকইনফো জানিয়েছে, আইসিসিকে দেওয়া চিঠিতে বিসিবির অবস্থানের সমর্থন জানিয়েছে পিসিবি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই চিঠি আইসিসির সদস্য দেশগুলোকেও পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগে খুব বেশি সময় বাকি না থাকলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ও আইসিসি। দফায় দফায় আলোচনায় করেও বিসিবিকে ভারতে খেলার ব্যাপারে রাজি করাতে পারেনি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও কোনোভাবেই ভেন্যু পরিবর্তন করার পক্ষে নয়। দুই পক্ষের দৃঢ় অবস্থানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বাংলাদেশ ইস্যুতে চলমান অচলাবস্থা কাটাতে আজ বোর্ড সভার আয়োজন করেছে আইসিসি। বিসিবির সমর্থনে পিসিবির ওই চিঠির পর এই সভা ডাকা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানায়নি ক্রিকইনফো।

ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৩ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
৪ ঘণ্টা আগে
নেইমার কেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, পানামার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর সেটা প্রমাণ হলো আরও একবার। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের মাটিতে শেষবারের মতো খেলতে নেমে গোল উৎসব করেছে সেলেসাওরা; পানামাকে হারিয়েছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে।
৪ ঘণ্টা আগে