
দুই দিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন উইলিয়ামসন। ঢাকায় পা রেখে আজই মাঠে নামবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। সে ম্যাচ খেলবেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টে রাজশাহী লিখেছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ রাতে কোয়ালিফায়ার-২ এর আগে কেন উইলিয়ামসন রাজশাহী ওয়ারিয়র্স ক্যাম্পে যোগ দিয়েছেন।’
উইলিয়ামসন রাজশাহী শিবিরে যোগ দিতে পারেন– সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছিলেন দলটির আরেক কিউই তারকা ক্রিকেটার জিমি নিশাম। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘উইলিয়ামসনের সঙ্গে নিয়মিতই কথা হয়। বছরের পর বছর একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েকদিন বিপিএলের শেষভাগে রাজশাহীর হয়ে খেলার বিষয়ে কথা হয়েছে। তবে সে এখন এসএ২০ খেলছে। কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। আশা করছি তাকে এখানে আনতে পারব। মনে হচ্ছে, অনেকদিন ধরে সে এখানে খেলতে আসে না।’
এসএ টি-টোয়েন্টির প্লে অফ থেকে বাদ পড়েছে ডারবান সুপার জায়ান্টস। তাই বিপিএল খেলার সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ডারবানের হয়ে ৬ ম্যাচে ১১০ রান করেন তিনি। এবার বিপিএলের ফাইনালে ওঠার মিশনে সিলেটের বিপক্ষে খেলতে নামার অপেক্ষায় উইলিয়ামসন।
১৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল রাজশাহী। কিন্তু চট্টগ্রামের কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালে জায়গা করে নিতে আরেকটি সুযোগ পাচ্ছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে সিলেটকে।

মিরপুরে পরশু বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। দুই ইনিংস মিলে সেদিন এক ইনিংসের সমানও খেলা হয়নি। বাজে হারে সিরিজ শুরু করা পাকিস্তানের কাছে সিরিজের বাকি দুই ম্যাচ ‘বাঁচা-মরা’র লড়াই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান কতটা ভয়ংকর, সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ।
১৭ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে এবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় এক নারী হোটেলকর্মীর সঙ্গে বাজে আচরণের অভিযোগ ওঠে পাকিস্তানি পেসার সালমান মির্জার বিরুদ্ধে। পাকিস্তানি এক সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছিল। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি সেই সংবাদমাধ্যম ও সাংবাদিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেস
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলায় পরশু ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে