মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয় চেন্নাই সুপার কিংসের ১ মের ম্যাচ পর্যন্ত। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কাল শেষ হয় মোস্তাফিজের ২০২৪ আইপিএল মিশন। দেশে ফেরার আগেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। তবে তাঁর এমন পারফরম্যান্স অবশ্য চেন্নাইকে জেতাতে পারেনি পাঞ্জাব কিংসের বিপক্ষে। ১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাঞ্জাব।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে শুরু করেন মোস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি পূর্ণ করেন সেই ম্যাচেই। প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখেন অনেক দিন। হঠাৎ করে এরপর খরুচে হয়ে যান তিনি। তবে বাংলাদেশে ফেরার আগে শেষ দুই ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ কোনো উইকেট না পেলেও কিপটে বোলিং করেন। ৪ ওভার বোলিং করে দেন ২২ রান। একটা ওভার মেডেনও দিয়েছেন। ১৫তম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজ নাচিয়ে ছেড়েছেন শশাঙ্ক সিংকে। ১৪ বল ডট দিয়েছেন। ফিজের দারুণ বোলিংয়ের দিন হয়তো চেন্নাইয়ের ভক্ত-সমর্থকদের হতাশা একটু বেড়েছে। চেন্নাইয়ের স্কোরবোর্ডে আর কিছু রান যোগ হলে ম্যাচটা হয়তো চেন্নাই জিতত।
৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে এবারের আইপিএলে মোস্তাফিজ নিয়েছেন ১৪ উইকেট। দেশে ফেরার কথা আগামীকাল। বাংলাদেশের জার্সিতেও ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই আইপিএলের ফিজকে চাইবে।তবে আইপিএলের ধকল কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে তিনি থাকছেন না।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিং করা পাঞ্জাবের ১৯ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দেওয়া প্রভিস্মরণ সিংকে চতুর্থ ওভারের প্রথম বলে ফেরান রিচার্ড গ্লিসন। তবে গ্লিসনের আইপিএলে ক্যারিয়ারের প্রথম উইকেটের পর পাঞ্জাবকে আর কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দ্বিতীয় উইকেটে জনি বেয়ারস্টো আর রাইলি রুশোর ৩৭ বলে ৬৪ রানের জুটিতে পাঞ্জাব জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। বেয়ারস্টোকে যখন দুবে ফেরান, তখন পাঞ্জাবের স্কোর হয়েছে ৯.২ ওভারে ২ উইকেটে ৮৩ রান। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন বেয়ারস্টো।
চেন্নাইয়ের এই ম্যাচে সাফল্য বলতে পাঞ্জাবের কাউকে ফিফটি করতে না দেওয়া। ১২তম ওভার শেষ বলে ৪৩ রান করা রুশোকে বোল্ড করেন শার্দুল ঠাকুর। ৮ ওভারে ৫০ রানের সমীকরণ অনায়াসে মিলিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান ও শশাঙ্ক। চতুর্থ উইকেটে ৩৭ বলে ৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন কারান ও শশাঙ্ক। গ্লিসন, শার্দুল, দুবে প্রত্যেকেই ১টি করে উইকেট নিয়েছেন।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ৪৮ বলে ৬২ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু ছিল না চেন্নাইয়ের ইনিংসে।২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে রুতুরাজ-মোস্তাফিজদের দল। পাঞ্জাবের রাহুল চাহার, হারপ্রীত ব্রার দুটি করে উইকেট নিয়েছেন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৩ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে