বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন অপরাজিত থেকে শুরু করেছিলেন রাফায়েল নাদাল। তবে শেষটা করতে পারলেন না অপরাজিত থেকে। গতকাল চতুর্থ রাউন্ডে ফ্রান্সিস তিয়াফোর কাছে ৬-৪,৪-৬, ৬-৪,৬-৩ সেটে হেরে বিদায় নিয়েছেন ইউএস ওপেন থেকে।
তিয়াফোর বিপক্ষে খেলতে নামার আগে এ বছর ২২ ম্যাচ খেলে একটিতেও হারেননি নাদাল। ২৩তম ম্যাচ খেলতে নেমে হোঁচট খেয়েছেন ২৪ বছর বয়সী মার্কিন টেনিস তারকার কাছে। অথচ এর আগে নাদালের বিপক্ষে ম্যাচ তো দূরের কথা, একটি সেটেও জিততে পারেনি তিয়াফো। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন এই উঠতি তারকা। স্প্যানিশ টেনিস কিংবদন্তির বিপক্ষে ৪৯টি ‘উইনার্স’ মেরেছেন তিনি। নাদালকে প্রথম সেটে ৬-৪-এ হারিয়ে শুরু করেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ইউএস ওপেনের চারবারের চ্যাম্পিয়ন। ৪-৬-এ দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতায় ফেরেন নাদাল। তবে পরের দুই সেটে ৬-৪ ও ৬-৩ হেরে যাওয়ায় তাঁর অপরাজিতের যাত্রা থামল বছরের শেষ গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে।
যুক্তরাষ্ট্রে তৃতীয় খেলোয়াড় হিসেবে নাদালকে হারালেন তিয়াফো। এর আগে অ্যান্ডি রডিক ও জেমস ব্লেক হারিয়েছিলেন পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিককে। টেনিস কিংবদন্তিকে হারিয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, ‘আমি জানি না এই মুহূর্তে কী বলা উচিত। তবে আমি ভীষণ খুশি। সে সর্বকালের সেরাদের একজন। আজ আমি অবিশ্বাস্য খেলেছি।’
আর সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে হেরে যাওয়া ম্যাচে কোনো অজুহাত খুঁজে নেওয়ার চেষ্টা করেননি। ম্যাচ হারার পেছনে পুরো কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ তিয়াফোর দুর্দান্ত পারফরম্যান্সকে। তিনি বলেছেন, ‘তিয়াফো আমার চেয়ে আজ ভালো খেলেছে। ম্যাচে মানসম্মত খেলাটা খেলতে পারিনি। আরও ভালো শট খেলা উচিত ছিল।’
টেনিসে আবার কবে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে কিংবদন্তি নাদাল বলেছেন, ‘কিছু বিষয় আমাকে ঠিক করতে হবে। আবার কবে ফিরব (কোর্টে) জানি না। আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। এরপর যখন নিজেকে প্রস্তুত মনে করব, তখন ফিরব।’ তাঁর বিদায়ে একমাত্র মারিন চিলিচ গ্র্যান্ড স্লাম বিজয়ী হিসেবে থাকছেন এই টুর্নামেন্টে। ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন ক্রোয়েশিয়ান এই টেনিস তারকা।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৬ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৪ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩২ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে