
ক্রিস্টিয়ানো রোনালদো ও নোভাক জোকোভিচ, বিশ্ব ক্রীড়াঙ্গনে অতি পরিচিত দুই মুখ। পর্তুগিজ তারকার পাড় ভক্ত জোকোভিচ। অনুপ্রেরণাও মানেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে। এবার প্রিয় ফুটবলাররের কাছ থেকে উপহার পেলেন সার্বিয়ান টেনিস তারকা।

গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন।

এবারের উইম্বলডনকে কেউ কেউ বলছেন অঘটনের টুর্নামেন্ট। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ৩৬ বাছাই তারকা। প্রথম দুই রাউন্ডে এত তারকার বিদায় এর আগে দেখেনি কোনো গ্র্যান্ড স্লাম।

এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজ গতকাল যা খেলেছেন, তাতে এই কথাটা মনে পড়বেই। পিছিয়ে পড়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।