
আসছে মে’তে সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পা রাখবেন নোভাক জোকোভিচ। এই বয়সেও কোর্টে তাঁর কী কৈশোরীয় চাঞ্চল্য! সে চাঞ্চল্যরের কাছে হার মানতে হয় তাঁর বয়সের অর্ধেকের কম, ২১ বছর বয়সী কার্লোস আলকারাসকে! তিন ঘণ্টা ৩৭ মিনিট লড়াইয়ে বর্ষীয়ান জোকোভিচ জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩,৬-৩ গেমে। এই জয়ে সেমিফাইনালে উঠে গেছেন সার্বিয়ান তারকা; আরও একধাপ এগিয়েছেন ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার কাছে।
সেমিফাইনালে জোকোভিচ খেলবেন জার্মানির আলেক্সান্দ্রার জভেরভের বিপক্ষে। এ নিয়ে ১২ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন। আর নির্দিষ্ট গ্র্যান্ড স্লামের সীমারেখা তুলে নিলে এটি জোকোভিচের ৫০তম ফাইনাল। নারী-পুরুষ মিলিয়ে উন্মুক্ত যুগের টেনিসে তাঁর চেয়ে বেশি সেমিফাইনালে ওঠার রেকর্ড কেবল একজনেরই। তিনি যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট; খেলছেন ৫২ বার।
জোকোভিচ কোয়ার্টার ফাইনাল জিতলেও শুরুতে কিন্তু চমক দেখিয়েছিলেন কার্লোস আলকারাসই। গত দুটি উইম্বলডনের ফাইনালে জোকোভিচকে শিরোপা বঞ্চিত করেছিলেন আলকারাস। প্রথম সেট আলকারাস জিতে গেলে কারও কারও মনে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের স্মৃতিও হয়তো ভেসে উঠেছিল; মনে হয়েছিল এই দিনটিও হয়তো আলকারাসের। কিন্তু জোকোভিচ যে নাছোড় বান্দা! গত বছরটা গ্র্যান্ড স্লামের ট্রফিশূন্য থেকেছেন। নতুনের কেতন উড়িয়ে গত বছরের ৪টি গ্র্যান্ড স্লাম ভাগাভাগি করেছিলেন আলকারাস ও ইয়ানিক সিনার। তা জোকোকে দেখতে হয়েছে দর্শক হয়ে! এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তাই তিনি আর দর্শক হতে চাননি। আর চাননি বলেও প্রথম সেটে পিছিয়ে পড়েও কোয়ার্টার ফাইনাল জিতলেন। স্প্যানিয়ার্ড আলকারাসকে বিদায় দিয়ে দিলেন কোয়ার্টার ফাইনালে। জভেরভকে সেমিতে হারিয়ে দিতে পারলে উঠবেন ফাইনালে। আর সেখানে দেখা হয়ে যেতে পারে সিনারের সঙ্গেও।
তবে ফাইনাল নিয়ে ভাবনা নয়, আলকারাসকে হারিয়ে দেওয়ার আনন্দে অবগাহনের সময় জোকোভিচের। ম্যাচ শেষে বললেন, ‘এখানকার কোর্টে কিংবা অন্যখানে আমার খেলা সবচেয়ে মহাকাব্যিক ম্যাচগুলোর অন্যতম এটি। এই ম্যাচটাই ফাইনালে চাওয়া ছিল আমার।’

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৬ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৪ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩২ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে