ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
৩৭ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে