Ajker Patrika

চার বছর পর আবার সেরেনা-ভেনাস জুটি

ক্রীড়া ডেস্ক    
চার বছর পর আবার সেরেনা-ভেনাস জুটি
সিনসিনাটি মাস্টার্স সিরিজে নারী দ্বৈতে খেলবেন ভেনাস-সেরেনা। ফাইল ছবি

টেনিস ইতিহাসের অন্যতম সফল জুটি আবারও ফিরছে কোর্টে। চার বছর বিরতির পর ফের দ্বৈতে খেলতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। সিনসিনাটি ওপেনের আয়োজকদের দেওয়া ওয়াইল্ডকার্ডে দ্বৈতের ড্রয়ে জায়গা পেয়েছেন দুই কিংবদন্তি। ফলে ১৩-২৩ আগস্ট হতে যাওয়া হাজার মাস্টার্সের এই প্রতিযোগিতার নারী দ্বৈতে খেলতে দেখা যাবে উইলিয়ামস বোনদের।

দ্বৈতে সেরেনা-ভেনাসের শেষ উপস্থিতি ছিল ২০২২ সালের ইউএস ওপেনে। সেবার প্রথম রাউন্ডেই চেক প্রজাতন্ত্রের লুসি হ্রাদেচকা ও লিন্ডা নসকোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁদের। এরপর আর একসঙ্গে খেলা হয়নি দুই বোনের। চলতি বছরের উইম্বলডনেও ডাবলসে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু হাঁটুর চোটে সেরেনা ছিটকে যাওয়ায় সেই প্রত্যাবর্তন আলোর মুখ দেখেনি।

উইলিয়ামস বোনদের নাম উচ্চারিত হলেই ফিরে আসে আধিপত্যের এক সোনালি অধ্যায়ের স্মৃতি। ১৯৯৯ থেকে ২০১৬ সালের মধ্যে তাঁরা জিতেছেন ১৪টি গ্র্যান্ড স্লাম ডাবলস শিরোপা। শুধু গ্র্যান্ড স্লাম নয়, অলিম্পিকেও গড়েছেন ইতিহাস। ২০০০ সালের সিডনি, ২০০৮ সালের বেইজিং এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে এনে দিয়েছেন তিনটি স্বর্ণপদক।

দুই দশকের বেশি সময় ধরে নারী টেনিসে শক্তি, গতি ও মানসিক দৃঢ়তার নতুন সংজ্ঞা লিখেছেন সেরেনা ও ভেনাস। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রস্তুতির বড় মঞ্চ সিনসিনাটি ওপেনে তাঁর ফেরাটা দর্শকদের মনে টেনিসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের স্মৃতিই ফিরিয়ে আনবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত