
এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম ধাপের ৩৮ সদস্যের ক্যাম্প থেকে পারফরম্যান্স ও ফিটনেস মূল্যায়নের ভিত্তিতে এই ২৪ জনকে বেছে নেওয়া হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন ১৭ মাস পর ক্যাম্পে ফেরা রাসেল মাহমুদ জিমি।
দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরুর পর ১২ আগস্ট জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ২০ জনে নামিয়ে আনা হবে দল। সেখানে প্রায় এক মাসের আবাসিক ক্যাম্পে অংশ নেবে খেলোয়াড়রা। এই সময়ের মধ্যে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের ক্যাম্পে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জার্মানিতে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ শেষে এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
আইচি–নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াইয়ের আগে জার্মানির এক মাসের ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচকে প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে দল।
বাংলাদেশ দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ ও রাকিবুল হাসান।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র এক বছর পর গ্রহণ করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ব্যাখ্যা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার বলে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেট বোর্ড।
১ ঘণ্টা আগে
জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না আর্সেন ওয়েঙ্গার। বরং গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমান দূরে আছেন চার বছর ধরে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশ দলে আর তাঁকে দেখা যায়নি। খেলেন শুধু ঘরোয়া ক্রিকেটেই। এবার তাঁকে নেওয়া হয়েছে হাইপারফরম্যান্স (এইচপি) দলে।
২ ঘণ্টা আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়ই বছরে ১৫ টেস্ট খেলে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।
২ ঘণ্টা আগে