
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না আর্সেন ওয়েঙ্গার। বরং গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। একই সঙ্গে পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্তকে ‘একদম অপরিহার্য’ এবং ‘এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না’ মন্তব্য করেছেন সাবেক আর্সেনাল কোচ।
এক বিবৃতিতে ওয়েঙ্গার বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমার অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। আমি এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলাম না। গণমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম এ বিষয়ে জানতে পারি।’
২০১৯ সাল থেকে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। তার ভাষায়, ফিফায় তার দায়িত্ব মূলত খেলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ, অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন দেশে যুব একাডেমির উন্নয়ন এবং তরুণদের প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, ‘পরিকল্পনাটি প্রত্যাহার করা ছিল একদম অপরিহার্য এবং এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আমি এমন একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও সততার সঙ্গে বিশ্ব ফুটবলের সেবা করবে।’
ইনফান্তিনোর পরিকল্পনা ছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। তবে পরিকল্পনাটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। উয়েফাসহ তিনটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন এর বিরোধিতা করে। এমনকি উয়েফা বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের হুমকিও দেয়। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো।
ওয়েঙ্গারের এই মন্তব্যের আগে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরও অভিযোগ করেছিলেন, সংস্থাটির কর্মকর্তাদের এই পরিকল্পনা সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল।
বিতর্কের জেরে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতোমধ্যে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন তার প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই পথে হাঁটতে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে উয়েফা জানিয়েছে, পরিকল্পনা প্রত্যাহারকে স্বাগত জানালেও তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে।
আগামী মার্চে ফিফা সভাপতির শেষ মেয়াদের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে ইনফান্তিনোর। তবে সাম্প্রতিক বিতর্ক তার পুনর্নির্বাচনের পথকে আরও কঠিন করে তুলেছে।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র এক বছর পর গ্রহণ করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ব্যাখ্যা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার বলে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেট বোর্ড।
১ ঘণ্টা আগে
আইচি–নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াইয়ের আগে জার্মানির এক মাসের ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচকে প্রস্তুতির সবচেয়ে গুরুত্
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমান দূরে আছেন চার বছর ধরে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশ দলে আর তাঁকে দেখা যায়নি। খেলেন শুধু ঘরোয়া ক্রিকেটেই। এবার তাঁকে নেওয়া হয়েছে হাইপারফরম্যান্স (এইচপি) দলে।
২ ঘণ্টা আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়ই বছরে ১৫ টেস্ট খেলে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।
৩ ঘণ্টা আগে