অতীতের অন্য এশিয়ান গেমসের আসরে অ্যাথলেটিকস থেকে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের। এবার দৃশ্যপটটা পাল্টে দিয়েছিলেন ইমরানুর রহমান, এই বছরের শুরুতে এশিয়ান ইনডোরে সোনা জেতার পর। ইমরানকে ঘিরে তাই একটা প্রত্যাশা ছিলই।
সেই প্রত্যাশা আজ কিছুটা হলেও পূরণ করেছেন ইমরান। আজ ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব।
হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে দৌড়ান ইমরান। পাঁচ হিট মিলে ইমরানের অবস্থান ১৭তম। তার হিটে ইন্দোনেশিয়ান প্রথম ও কাতারের স্প্রিন্টার হয়েছেন দ্বিতীয়। সব হিট মিলিয়ে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড।
এশিয়াডে এর আগে বাংলাদেশের কোনো স্প্রিন্টার সেমিফাইনালে খেলেছেন কিনা তার কোনো পরিসংখ্যান নেই। তবে আগামীকাল ফাইনালে উঠতে পারলে ইমরানই হবেন প্রথম স্প্রিন্টার যিনি খেলবেন ফাইনালে। ১০.১১ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন ইমরান। এশিয়াডে সেই টাইমিং করতে পারলে হয়তো ফাইনালেও খেলার সুযোগ থাকবে তাঁর।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে