
আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের কোনো খেলার মাঠ বা স্টেডিয়ামকে মেলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার ডিসি সম্মেলনে নিজের মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে এই তথ্য জানান আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে অনেক কিছুই বাধ্যতামূলক করছি। আমরা ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব।’
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।’
জেলা পর্যায়ে মেলার জন্য খেলার মাঠ বা স্টেডিয়াম ব্যবহার নিয়ে এক প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতেও এসব মাঠ, স্টেডিয়ামে কোনো মেলা বসতে দেওয়া হবে না। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সেসব কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। দেশের যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা সচল করতে চাই। সার্বিকভাবে এগুলো ব্যবহার করে দেশের প্রতিটি প্রান্ত থেকে খেলোয়াড় তুলে আনতে চাই।’
ঢাকা মহানগরসহ সারা দেশের গ্রামীণ জনপদে মাঠগুলোকে সংরক্ষণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা বিগত সময় দেখেছি, যেখানেই খালি স্থাপনা হয়েছে, সেখানেই দখল করতে দেখা গেছে, স্থাপনা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা যেখানেই খালি জায়গা পাব, সেখানে যাতে খেলার উপযোগী একটি মাঠ তৈরি করে দিতে পারি। মাঠ মানে এই না যে স্টেডিয়াম করতে হবে, গ্যালারি করতে হবে, সেখানে অবকাঠামো তৈরি করতে হবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করব।’

জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে দেওয়া নিষেধাজ্ঞা এবার কার্যকর করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পেলে শুরুর দুই ম্যাচ খেলতে পারবেন না এই ফুটবলার। আজ এক বিবৃবিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গোয়ায় যাওয়ার আগে আগামীকাল থাইল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জিততে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না পিটার বাটলারের দল। ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ড যাওয়ার আগে আজ টুর্নামেন্টে নিজেদের বড় চ্যালেঞ্জের
২ ঘণ্টা আগে
২০১৩ সালের পর আর দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারত-পাকিস্তান। এই অপেক্ষা আরও বাড়ছে। প্রতিবেশী দেশটির বিপক্ষে দ্বিপাক্ষীয় ক্রীড়া সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারত সরকার। তাই দর্শকপ্রিয় দুই দলকে সহসাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল হবে আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়া
৫ ঘণ্টা আগে