জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে দেওয়া নিষেধাজ্ঞা এবার কার্যকর করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পেলে শুরুর দুই ম্যাচ খেলতে পারবেন না এই ফুটবলার। আজ এক বিবৃবিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে গত ১৭ ফেব্রুয়ারি; লিসবনে চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচে। ভিনিসিয়ুস অভিযোগ করেন, প্রেসতিয়ান্নি তাঁকে বর্ণবাদী গালি দিয়ে অপমান করেছেন। তবে তদন্ত শেষে উয়েফা জানায়, প্রেসতিয়ান্নির মন্তব্যটি বর্ণবাদী নয়, বরং সমকামীবিদ্বেষী (হোমোফোবিক) ছিল।
সেই ঘটনায় প্রেসতিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। শাস্তির অংশ হিসেবে ছয় ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে তিন ম্যাচ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারিতে প্রেসতিয়ান্নি যে এক ম্যাচের প্রাথমিক নিষেধাজ্ঞা ভোগ করেছেন, সেটাও এই শাস্তির অন্তর্ভুক্ত। ফলে নতুন করে তাঁকে কার্যত আরও দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হতো। সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি প্রেসতিয়ান্নিকে বিশ্বকাপ দলে রাখবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। ২০ বছর বয়সী এই ফুটবলার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সম্প্রতি প্রস্তুতি ম্যাচের দলে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। প্রেসতিয়ান্নি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা না পান, তাহলে আগামী মৌসুমে উয়েফার অধীনে আয়োজিত প্রতিযোগিতায় এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন।
এবারের বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। তিনবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৭ জুন; কানসাস সিটিতে সেদিন তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ২৩ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে ২৮ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে মেসিরা; প্রতিপক্ষ জর্ডান। বিশ্বকাপের আগে ২৬ সদস্যের দল চূড়ান্ত করেননি স্কালোনি।

আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের কোনো খেলার মাঠ বা স্টেডিয়ামকে মেলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গোয়ায় যাওয়ার আগে আগামীকাল থাইল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জিততে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না পিটার বাটলারের দল। ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ড যাওয়ার আগে আজ টুর্নামেন্টে নিজেদের বড় চ্যালেঞ্জের
২ ঘণ্টা আগে
২০১৩ সালের পর আর দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারত-পাকিস্তান। এই অপেক্ষা আরও বাড়ছে। প্রতিবেশী দেশটির বিপক্ষে দ্বিপাক্ষীয় ক্রীড়া সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারত সরকার। তাই দর্শকপ্রিয় দুই দলকে সহসাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল হবে আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়া
৫ ঘণ্টা আগে