
সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গোয়ায় যাওয়ার আগে আগামীকাল থাইল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জিততে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না পিটার বাটলারের দল। ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ড যাওয়ার আগে আজ টুর্নামেন্টে নিজেদের বড় চ্যালেঞ্জের কথা জানালেন অধিনায়ক আফঈদা খন্দকার।
নারী সাফের ইতিহাসে সবচেয়ে সফল ভারত। আগের সাত আসরের পাঁচবারই শিরোপা জিতেছে তারা। এবার টুর্নামেন্টের আয়োজক ভারত। নিজেদের চেনা মাঠ এবং দর্শকদের সমর্থন পাওয়ায় টুর্নামেন্টের হট ফেভারিট দলটি। হ্যাটট্রিক শিরোপার পথে নিজেদের বড় বাধা যে ভারত, সেটাই মনে করিয়ে দিলেন আফঈদা। তবে ভারতকে ভয় না পেয়ে নিজেদের সেরা ফুটবল খেলে আরও একবার দেশকে শিরোপা উৎসবে ভাসাতে চান তিনি।
সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, ‘সাফে বাংলাদেশ, ভারত ও নেপাল তিনটি দলই অনেক শক্তিশালী। ভারত পাঁচবার ট্রফি জিতেছে, আর আমরা গত দুইবার জিতেছি। এবার আমাদের সামনে হ্যাটট্রিক করার সুযোগ। ভারত অবশ্যই চাইবে না আমরা হ্যাটট্রিক করি। কিন্তু আমরাও সেই প্রস্তুতি নিয়ে যাচ্ছি যেন, তাদের হারাতে পারি। নেপালের মাটিতেও আমরা ফাইনাল জিতেছি, তাই যেকোনো দেশের মাটিতেই হোক না কেন, আমরা আমাদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব।’
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যকে চাপ হিসেবে দেখছেন না আফঈদা, ‘প্রত্যাশার চাপ…ওরকম কিছু না। আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মাথায় থাকে না যে হ্যাটট্রিক করতে হবে। আমরা জেতার জন্যই মাঠে নামি। বাকিটা উপরওয়ালার হাতে।’
বিভিন্ন টুর্নামেন্ট খেলে অভিজ্ঞতা বাড়তে থাকলেও ভক্তদের বাড়তি প্রত্যাশায় কিছুটা বিরক্ত আফঈদা, ‘হার-জিত খেলার অংশ। ছোট-ছোট ভুল থেকেই আমরা শিখব। আমরা এবারই প্রথম এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছি। দেশের মানুষ একটু বেশি প্রত্যাশা করে ফেলে, তবে আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি। সাফের পর এখন এশিয়ান লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা শিখেছি যে, এই পর্যায়ে খেলতে হলে একাগ্রতা ধরে রাখা খুব জরুরি।’

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
৩০ মিনিট আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪ ঘণ্টা আগে