
পদকের আশা দেখিয়ে শেষ পর্যন্ত পূরণও করলেন কুলসুম আক্তার মনি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
আর্মি স্টেডিয়ামে আজ সেমিফাইনালে প্রীতিকা প্রদীপের মুখোমুখি হন কুলসুম। ১৪৬–১৪৫ স্কোরে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের এই আর্চার। ব্রোঞ্জের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ হন চায়নিজ তাইপের সি–ইয়ু চেন। দারুণ লড়াইয়ে শেষ সেটে গিয়ে পদক নিশ্চিত করেন কুলসুম। ১৪৫–১৪৪ স্কোরে জয় পান তিনি।
এই ইভেন্টে সোনা জেতেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম। তাঁর কাছে ১১৮–১১৬ ব্যবধানে হেরে রুপা পান প্রদীপ। এর আগে কম্পাউন্ড মিশ্র দলীয় ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ। সোনা জয়ের লড়াইয়ে ভারতের দীপশিখা ও অভিষেক ভার্মার কাছে ১৫৩–১৫১ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড়।
এনিয়ে ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেল বাংলাদেশ।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৩ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে