
জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে অভিষেক হলো বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হারলেও আজ লড়াই করেছে মেহরাব হোসেন সামিনের দল। তিনটি গোলই এসেছে আমিরুল ইসলামের স্টিক থেকে। হকির বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করা প্রথম বাংলাদেশি তিনি।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হার অনুমিত থাকলেও হাল না ছেড়ে লড়াইয়ের পণ নিয়ে নামে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার শেষে ১-১ সমতায়ও রাখে খেলা। প্রথম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অলিভার উইল। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আমিরুল।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য একচ্ছত্র আধিপত্য দেখায় অস্ট্রেলিয়া। ২৪ মিনিটের ভেতরই ব্যবধান করে ফেলে ৪-১। ১৮ মিনিটে ইয়ান গ্রোবলার, ২২ মিনিটে ডিলান ব্রিক ও ২৪ মিনিটে জাল কাঁপান ডানকান জ্যাকসন।
তৃতীয় কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারে মাত্র একটি। ৪২ মিনিটে সেখান থেকে গোল আদায় করে নেন আমিরুল। তাতে ঘাম ছুটে যায় অস্ট্রেলিয়ার। ৪৮ মিনিটে ডেকিন স্টেঞ্জারের গোলে অস্ট্রেলিয়া ব্যবধান বাড়ালেও ম্যাচ শেষ হওয়ার আগে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল।
দ্বিতীয় ম্যাচে কাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
২ ঘণ্টা আগে