
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে দিয়ে গত পরশু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাজশাহী স্টেডিয়ামের। সেই ম্যাচে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং নিয়ে সফরকারীরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৬ উইকেটে ১১১ রান করেছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডের পাশাপাশি পিএসএল, আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে। যার মধ্যে প্রিমিয়ার লিগের খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| নারী ক্রিকেট: দ্বিতীয় ওয়ানডে | বাংলাদেশ-শ্রীলঙ্কা | সকাল ৯টা ৩০ মিনিট | টি স্পোর্টস ইউটিউব |
| পিএসএল | করাচি-পেশোয়ার | বেলা ৩টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| পিএসএল | হায়দরাবাদ-মুলতান | রাত ৮টা | টি স্পোর্টস |
| আইপিএল | লক্ষ্ণৌ-রাজস্থান | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | বোর্নমাউথ-লিডস | রাত ১টা | টফি অ্যাপ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | বার্নলি-ম্যানসিটি | রাত ১টা | টফি অ্যাপ |

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে হ্যারি কেইনের মতো বেলিংহামের দিকেও নজর থাকবে ইংল্যান্ড সমর্থকদের। এবার বেলিংহাম ‘দ্য হান্ড্রেডে’ একটি ফ্র্যাঞ্চাইজির ক্ষুদ্র একটি অংশ কিনেছেন। তাতে তাঁর খরচ হয়েছে ১৬ কোটি টাকার বেশি।
১৬ মিনিট আগে
মিরপুরে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে মেহেদী হাসান মিরাজ
৪২ মিনিট আগে
ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সব লিগ তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অনুমতি পায় না। এমনকি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরও অনুমোদন পায় না লিগগুলো। তেমনই এক লিগ খেলতে গিয়ে বেকায়দায় পড়েছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সিরিজ শেষ হওয়ার আগেই আলোচনায় মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডে শেষেই বাংলাদেশের বাঁহাতি পেসারের উড়াল দেওয়ার কথা পাকিস্তানে।
২ ঘণ্টা আগে