
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সিরিজ শেষ হওয়ার আগেই আলোচনায় মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডে শেষেই বাংলাদেশের বাঁহাতি পেসারের উড়াল দেওয়ার কথা পাকিস্তানে।
চট্টগ্রামে আগামীকাল হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ টি-টোয়েন্টির আলোচনা এসে গেল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তাসকিন আহমেদ ও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিবি সূত্র জানিয়েছে, শেষ ওয়ানডে মোস্তাফিজ খেলবেন। তারপর তিনি চলে যাবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে।
এবারের পিএসএলে লাহোর কালান্দার্স মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮৩ লাখ টাকা। তাঁকে পিএসএল খেলতে দুই ভাগে এনওসি দেওয়া হয়েছিল। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলে দেশে চলে এসেছেন। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ৫ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে এরই মধ্যে বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রামে যাওয়ার পথে বিসিবির ভিডিওতে মোস্তাফিজকে দেখা গেল কার সঙ্গে যেন চোখ টিপে দুষ্টুমি করছেন। হাসিখুশি মোস্তাফিজকে কি কাল সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দেখা যাবে? এ ম্যাচেও তাঁর ডাগআউটে বসে থাকার সম্ভাবনাই বেশি। দলে একজন বাড়তি পেসার হিসেবে তানজিম সাকিবকে ফেরানো বলেই নয়। চোট তাঁকে এতটাই ভোগাচ্ছে যে প্রথম দুই ওয়ানডের একাদশেই ছিলেন না মোস্তাফিজ।
এবারের পিএসএলে খেলেছেন ছয় বাংলাদেশি। যাঁর মধ্যে পেশোয়ার জালমিতে ছিলেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। লাহোরে মোস্তাফিজুর রহমানের সঙ্গে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। আর রাওয়ালপিন্ডিজে ছিলেন রিশাদ হোসেন। ছয় বাংলাদেশির মধ্যে একমাত্র তামিম পিএসএলে কোনো ম্যাচ খেলতে পারেননি।
মোস্তাফিজ, রিশাদ দুজনই এবার দ্বিতীয়বারের মতো পিএসএল খেলছেন। রিশাদ গতবার খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। আর মোস্তাফিজ ৮ বছর পর ফিরেছেন পিএসএলে। ২০১৮ সালে তিনি লাহোরের হয়েই খেলেছিলেন।

মিরপুরে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে মেহেদী হাসান মিরাজ
২৬ মিনিট আগে
ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সব লিগ তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অনুমতি পায় না। এমনকি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরও অনুমোদন পায় না লিগগুলো। তেমনই এক লিগ খেলতে গিয়ে বেকায়দায় পড়েছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে দিয়ে গত পরশু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাজশাহী স্টেডিয়ামের। সেই ম্যাচে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং নিয়ে সফরকারীরা
১ ঘণ্টা আগে
অবনমন এড়াতে জিততেই হতো লেস্টার সিটিকে। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল সেই সম্ভাবনা এক সময় জোরালো হয়েছিল। কিন্তু তা আর হয়নি। হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করায় তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর দল।
৩ ঘণ্টা আগে