
ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সব লিগ তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অনুমতি পায় না। এমনকি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরও অনুমোদন পায় না লিগগুলো। তেমনই এক লিগ খেলতে গিয়ে বেকায়দায় পড়েছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের গোয়ায় অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে হয়েছে ‘ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ’। এই লিগে খেলেছেন অস্ট্রেলিয়ার পিটার সিডল ও ইংল্যান্ডের সামিত প্যাটেল। তাতে করে ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে পারছেন না তাঁরা। কারণ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী সিডল-প্যাটেল এই লিগে খেলার যোগ্যতা হারিয়েছেন।
ইসিবির নিয়ম অনুযায়ী, কোনো নির্দিষ্ট মৌসুম শুরুর আগে ১২ মাসের মধ্যে কোনো ক্রিকেটার ‘অস্বীকৃত ক্রিকেট লিগে’ খেললে কাউন্টি ক্রিকেটে খেলতে পারবেন না। গোয়ায় এ বছরের শুরুতে হওয়া ‘ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ’ তেমনই এক ধরনের লিগ। বিসিসিআই এই লিগের অনুমতি না দেওয়ায় অস্বীকৃত হিসেবে গণ্য করা হয়েছে।
৪১ বছর বয়সী সিডলের নটিংহামশায়ারের হয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা ছিল। তবে মঙ্গলবার ক্লাব জানিয়েছে, ব্যক্তিগত কারণে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নটিংহামশায়ারের ক্রিকেট ডিরেক্টর মিক নেওয়েল বলেন, ‘ক্লাব এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ। এখন বিকল্প ক্রিকেটার খুঁজছি।’
এবারের ভাইটালিটি ব্লাস্টে নটিংহামশায়ার বেনি হাওয়েল ও জর্জ মানসিকে দলে নিয়েছে। তবে শুরুতে তারা আরেক বিদেশি ক্রিকেটার জর্জ লিন্ডেকে নাও পেতে পারে। লিন্ডেকে সম্প্রতি আইপিএলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌ প্লে-অফে গেলে ব্লাস্টের শুরুর দিকে তাঁকে পাওয়া যাবে না। ২২ মে থেকে শুরু হবে ভাইটালিটি ব্লাস্ট। আর আইপিএলে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত হবে প্লে-অফ পর্ব।
গত বছরের ব্লাস্ট শেষে ডার্বিশায়ার ছাড়ার পর থেকে সামিত প্যাটেল কোনো চুক্তিতে ছিলেন না। তাই তিনি কাউন্টিতে দল খুঁজছিলেন। এবার ভারতের অনুমোদনহীন লিগে খেলতে গিয়ে বেকায়দায় পড়েছেন। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার ইসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৯ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১০ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১০ ঘণ্টা আগে