
ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে হ্যারি কেইনের মতো বেলিংহামের দিকেও নজর থাকবে ইংল্যান্ড সমর্থকদের। এবার বেলিংহাম ‘দ্য হান্ড্রেডে’ একটি ফ্র্যাঞ্চাইজির ক্ষুদ্র একটি অংশ কিনেছেন। তাতে তাঁর খরচ হয়েছে ১৬ কোটি টাকার বেশি।
‘দ্য হান্ড্রেডে’র বার্মিংহাম ফিনিক্সের ১.২ শতাংশ কিনতে বেলিংহাম খরচ করেন ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১৬ কোটি ৬০ লাখ টাকা। এই দলেই খেলবেন মোস্তাফিজুর রহমান। গত ১২ মার্চ ‘দ্য হান্ড্রেডে’র নিলাম থেকে ১ কোটি ৬৪ লাখ টাকায় তাঁকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি।
আমেরিকান বিনিয়োগকারী সংস্থা নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত বছর বার্মিংহাম ফিনিক্সের সহ-সত্বাধিকারী হয়েছে। এই কোম্পানি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে মালিকানা ভাগাভাগি করে নিয়েছে। ওয়ারউইকশায়ারের কাছে বার্মিংহাম ফিনিক্সের ৫০.৪ শতাংশ শেয়ার রয়েছে। নাইটহেড ক্যাপিটালের কাছে রয়েছে ৪৮.৪ শতাংশ।
ওয়ারউইকশায়ার তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিতে তাদের ৫০.৪ শতাংশ শেয়ারের ন্যায্য মূল্য ধরা হয়েছে ৪৮ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৯৬ কোটি ৮৩ লাখ টাকা। নাইটহেডের প্রাথমিক বিনিয়োগের খরচ এবং সংখ্যাগরিষ্ঠ মালিকানার জন্য একটি উপযুক্ত প্রিমিয়াম যোগ করে এই হিসাব করা হয়েছে।
নাইটহেড ক্যাপিটাল ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহাম সিটির সত্বাধিকারী। বার্মিংহাম ফিনিক্সের ১.২ শতাংশ কেনার পর এক বিবৃতিতে বেলিংহাম বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি। পুরো বার্মিংহাম শহর আমার জন্য যা করেছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি ক্রিকেটও ভালোবাসি। এর (বার্মিংহাম ফিনিক্স) হওয়ার সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি। এই দলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি।’
বার্মিংহাম সিটির একাডেমি থেকেই পথচলা শুরু বেলিংহামের। তিনি অনূর্ধ্ব-৮ দলে যোগ দিয়েছিলেন এবং ১৬ বছর বয়সে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হয়েছিলেন। পরবর্তীতে বরুসিয়া ডর্টমুন্ড হয়ে এখন রিয়াল মাদ্রিদে খেলছেন তিনি।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
৩ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে