
শেখ কামাল যুব গেমসে সাইক্লিংয়ে জিতেছিলেন তিন পদক। পদক জিতে বাড়ি ফিরছিলেন ট্রেনে করে। কে জানত গলায় পদক নিয়ে আর বাড়ি ফেরা হবে না সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের!
গতকাল সাইক্লিংয়ে রংপুর বিভাগের হয়ে তিনটি পদক জিতেছিলেন ১৬ বছরের মাশরাফি। একক এলিমিনেশন রেসে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতেছেন ব্রোঞ্জ। ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে দলগত ইভেন্টে জিতেছিলেন রুপা।
জানা গেছে পদক নিয়ে আজ ট্রেনে করে দিনাজপুরের চিরিরবন্দরের সাইতাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন মাশরাফি। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সাইক্লিস্ট বন্ধুদের দেখাচ্ছিলেন নিজের স্কুল। সে সময় দুর্ঘটনাবশত দরজার হাতল ফসকে রেলিংয়ে ধাক্কা খেয়ে তখনই মারা যান মাশরাফি।
মাশরাফির মৃত্যু শোকে বয়ে এনেছে যুব গেমসের অ্যাথলেটদের মাঝেও। মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম বলেছেন, ‘মাশরাফি খুবই প্রতিভাবান সাইক্লিস্ট ছিল। খুবই গরিব পরিবারের সন্তান। ওর পরিবারের জন্য আর্থিক সহায়তার চেষ্টা করছি আমরা।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে