আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
চ্যাম্পিয়নশিপ লিগে আজ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আরামবাগ। লিগ শেষ হতে এখনো বাকি দুই ম্যাচ। তবে এক পয়েন্ট পেয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। সমান তিনে থাকা সিটি ক্লাবের সংগ্রহ সমান ম্যাচে ২৭ পয়েন্ট।
২০২০-২১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ৮ পয়েন্ট নিয়ে অবনমিত হয়েছিল আরামবাগ। পরে প্রমাণ পাতানো খেলায় জড়িত তারা। তাই সিনিয়র ডিভিশন ফুটবল থেকে আবার নতুন করে শুরু করতে হয় তাদের। আরামবাগের আগে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে পিডব্লিউডি। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে আছে ক্লাবটি।

বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
১২ ঘণ্টা আগে
জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১৪ ঘণ্টা আগে