দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। গতকাল লুসাইলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে প্রথম কাজ সেরে রেখেছে আর্জেন্টিনা। বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তাই ফাইনাল ম্যাচ মনে করছেন লিওনেল মেসি।
লুসাইলে গতকাল আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল ‘মেসিময়’। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। এরপর ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দুটো গোলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচ জয়ের পর আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারালেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘জয় আমাদের দরকার ছিল এবং আমরা জিতেছি। বুধবার আরেকটা ফাইনাল আসছে বুধবার এবং আমরা একসঙ্গে লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেসি নিজেও বেশ কিছু রেকর্ড করেছেন এবং রেকর্ডগুলোতে দিয়েগো ম্যারাডোনার সঙ্গী হয়েছেন। বিশ্বকাপে নিজের ২১ তম ম্যাচ গতকাল খেলেছেন মেসি। তাতে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ৬৩ মিনিটের সময় গোল করে বিশ্বকাপে তাঁর অষ্টম গোলটি করলেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনাও করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৬৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে