মেক্সিকোর বিপক্ষে গতকাল লুসাইলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই, কিন্তু তখনো আর্জেন্টাইন সমর্থকদের মনে দুশ্চিন্তা কাজ করছিল। কেননা, ম্যাচটা ড্র করতে মেক্সিকোর জন্য তা এক গোলেরই তো ব্যাপার। তবে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে অনেকটা ভারমুক্ত করলেন এনজো ফার্নান্দেজ।
৬৪ মিনিটে লিওনেল মেসির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন ফার্নান্দেজ। যিনি ৫৭ মিনিটে নেমেছিলেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে। ৮৭ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে ফার্নান্দেজকে বল বাড়ান মেসি। বক্সের একটু ভেতর থেকে বাঁকানো এক শটে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ। এই ২-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফার্নান্দেজ। বিশ্বকাপে দ্বিতীয় কনিষ্ঠতম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল করেন ফার্নান্দেজ। লুসাইলে গতকাল আর্জেন্টাইন এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ২১ বছর ৩১৩ দিন। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩। ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আকাশি-নীলরা। আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মেসিরা।

সবশেষ কোয়ার্টার ফাইনাল হবে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল। গোলশূন্য ম্যাচের টাইব্রেকারে কলম্বিয়া
৪২ মিনিট আগে
টাইব্রেকারে প্রথম শটেই গোল করেন কুইন্তেরো। সুইজারল্যান্ডের হয়ে জবাব দেন গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, আর জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কুচো হার্নান্দেসের শট
১ ঘণ্টা আগে
ম্যাচের শুরুটা অবশ্য মেসির জন্য সুখকর ছিল না। প্রথমার্ধে তাঁর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। কিন্তু শেষ দিকে অধিনায়কের পা থেকেই আসে সমতাসূচক গোল। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন লিখে ফেলে আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
ম্যাচে ২–০ গোলে এগিয়ে থেকেও ১৩ মিনিটে তিন গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। এরপর থেকেই রেফারিং নিয়ে একের পর এক অভিযোগ করে আসছেন হোসাম হাসান। মাঠের বাইরের এই ঘটনাও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
৩ ঘণ্টা আগে