
টানা দুইবার বিশ্বকাপ জয়ের এত কাছাকাছি এসেও ফিরে আসতে হলো আর্জেন্টিনার।নিউজার্সিতে স্পেনের কাছে গত রাতে ১-০ গোলে হেরে লিওনেল স্কালোনির দল হতাশ ও বাকরুদ্ধ। হতাশ আর্জেন্টাইন সমর্থকেরাও। তবে হারের পরও লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেসদের মাথা উঁচু রাখার বার্তা দিয়েছেন আনহেল দি মারিয়া।
মেসি, দি পল, আলেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তালিয়াফিকো, গনসালো মন্তিয়েলরাই ছিলেন সবশেষ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলে। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচ সহজে জেতার পর নকআউট পর্বের বাধা যেভাবে পেরিয়ে ফাইনালে উঠেছিল, তাতে করে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু নিউজার্সিতে এবার আর সেটা হয়নি। হারলেও দি মারিয়ার চোখে মেসি-দি পলরা কিংবদন্তি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে দি মারিয়া লিখেছেন, ‘তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি। এটা কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—গত পাঁচ বছরে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে গতকাল নিউজার্সির ফাইনালে স্পেনের কাছে হেরে আলবিসেলেস্তেদের টানা পাঁচ শিরোপা জেতা হলো না। লিওনেল স্কালোনির অধীনে দল যে ধারাবাহিকভাবে ভালো খেলছে, মারিয়া সেটার প্রশংসা করেছেন। ৩৮ বছর বয়সী আর্জেন্টিনার সাবেক উইঙ্গার লিখেছেন, ‘তোমরাই আমাদের দেশের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনাল খেলেছ। এ কৃতিত্বও কেউ কখনো মুছে ফেলতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।’
মারাকানায় ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দি মারিয়ার চিপ করা গোলেই আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর জেতে কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। সেই ধারাবাহিকতায় টানা তিন টুর্নামেন্টে (২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা) চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। প্রত্যেকটিরই অংশ ছিলেন দি মারিয়া। যেখানে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।

নিউজার্সিতে গতকাল স্পেনের কাছে হারে আর্জেন্টিনার গত পাঁচ বছরের সফলতা যে ম্লান হয়ে গেছে, তা মনে করেন না দি মারিয়া। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড লিখেছেন, ‘একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা আর অসীম সাহস দেখিয়েছ, তার জন্য পুরো দেশ আবারও এক হয়ে দাঁড়িয়েছিল।’
১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়। টানা দুইবার শিরোপা জিততে না পারায় মেসির দুই চোখ বেয়ে পড়তে থাকে পানি।

মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২৯ মিনিট আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
৩২ মিনিট আগে
আইনি ও প্রশাসনিক কাজের পারিশ্রমিক নিয়ে করা মামলায় নির্ধারিত শুনানিতে আদালতে হাজির হলেন না মোহামেদ সালাহ। রোববার নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চূড়ান্ত শপথ নেওয়ার কথা ছিল মিসরীয় এই তারকার।
১ ঘণ্টা আগে
বাঁহাতের কাটার-স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে সিদ্ধহস্ত মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এভাবেই একের পর এক উইকেট শিকার করে চলেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাল বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগে