
টানা দ্বিতীয় শিরোপা জেতার হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হেরে এই চক্র পূরণ করতে পারেনি আলবিসেলেস্তেরা। হারের চেয়েও বেশি হতাশাজনক ছিল শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসিদের বাজে পারফরম্যান্স।
নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনাকে কেবলই একটি পাড়ার দল মনে হয়েছে। মাঝমাঠ, আক্রমণভাগ কিংবা রক্ষণ—সব জায়গাতেই স্প্যানিশদের দাপটের কাছে অসহায় ছিল তিনবারের চ্যাম্পিয়নরা। কেবল গোলপোস্টের নিচে দৃঢ়তা দেখিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। ১১টি সেভ দিয়েছেন তিনি। বাকিদের এদিন খুঁজেই পাওয়া যায়নি। এমন হতাশাজনক একটি ফাইনালের পরও বীরের সম্মান পাওয়ার অপেক্ষায় মেসিরা।
নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জেতায় স্পেনে এখন উৎসবের আমেজ। শিরোপাজয়ীরা দেশে ফেরার পর সে উৎসব চূড়ান্ত রূপ পাবে। ফাইনালে হারের হতাশা সঙ্গী হলেও আর্জেন্টিনার ফুটবলাররাও উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন না। খেলোয়াড়েরা চাইলে উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করতে চান দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় আর্জেন্টিনা দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিলেই। শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও অর্জনের প্রশংসা করেছেন তিনি। মিলেই লেখেন, ‘অনেক ধন্যবাদ, খেলোয়াড়রা। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি, বুট পায়ে মাঠে থেকেছি। আর্জেন্টিনা, সবসময় সবার ওপরে।’
জাতীয় ছুটি ঘোষণার বিষয়ে মিলেই লেখেন, ‘বিশ্ব উদযাপন। আর্জেন্টিনা জাতীয় দলের এই অর্জন উদযাপন নিয়ে যে উদ্বেগ রয়েছে, সে বিষয়ে জানাতে চাই—খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’
আর্জেন্টিনার ফুটবলারা কখন দেশে ফিরবেন এবং উদযাপন কবে হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দলের সব খেলোয়াড়েরা একসঙ্গে দেশে ফিরছেন না। ফাইনালের পর কেউ কেউ যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাবে যোগ দিতে বা ছুটিতে যেতে পারেন।

আর্জেন্টিনার হারিয়ে বিশ্বকাপ জয়ের পর মাঠেই লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছিলেন লামিনে ইয়ামাল। এমন একটি ভিডিও ম্যাচের পরই ভাইরাল হয়েছে। তবে শুধু ইয়ামালই নয়, আর্জেন্টিনার অধিনায়ককে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেসও।
৩৭ মিনিট আগে
অবশেষে অপেক্ষার অবসান হলো। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ বছরের ৪ থেকে ১৭ নভেম্বর হচ্ছে সাফ।
১ ঘণ্টা আগে
তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
৩ ঘণ্টা আগে