
গত কয়েক বছরে আর্জেন্টিনার সব শিরোপার সঙ্গে মিশে আছেন তিনি। ক্যারিয়ারের শুরুটাও বন্ধু লিওনেল মেসির সঙ্গে। কিন্তু মেসি যেখানে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, সেখানে আনহেল দি মারিয়া জাতীয় দলের দরজাটা বন্ধ করে দিয়েছেন আরও দু বছর আগে।
কাতারে জেতা শিরোপা ধরে রাখার মিশনে পরিচিত মুখদের নিয়েই কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার দল সাজিয়েছেন। তবে সেখানে নেই দি মারিয়া। আর্জেন্টাইন ভক্তদের তা নিয়ে কিছুটা হলেও আক্ষেপ রয়েছে। তবে প্রশ্ন হলো দি মারিয়ার রেখে যাওয়া শূন্যস্থান এই বিশ্বকাপে পূরণ করবেন কে।
কাতার বিশ্বকাপে একটি গোলই করেছিলেন দি মারিয়া। সেটি এসেছিল ফাইনালেই। এর আগে কোপা আমেরিকার ফাইনাল ও ফিনালিসিমায়ও গোল করেন। জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর থেকেই স্কালোনির মাথায় ঘুরপাক খাচ্ছিল যে, থিয়াগো আলমাদাই হতে তাঁর আদর্শ বিকল্প।যদিও দুজনের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। ভেলেস সার্সফিল্ড থেকে উঠে আসা এই মিডফিল্ডার সেই দায়িত্বের চাপও বেশ ভালোভাবেই সামলেছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেছেন; যেমন মন্তেভিদিওতে উরুগুয়ের বিপক্ষে ও মনুমেন্তাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে গোল করে।
স্কালোনি এক সময়ে বলেছিলেন, ‘আলমাদার ইউরোপীয় ফুটবলে পাড়ি জমানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তাকে যুব দল থেকেই চিনি; সে বিশ্বকাপেও ছিল, তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সে একটি দুর্দান্ত গোল করেছিল এবং দলের জন্য অবদান রাখাটা তার জন্য ইতিবাচক।’
জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে ৫ গোল করা আলমাদার ওপর এই বিশ্বকাপে বাড়তি দায়িত্ব থাকবে। ভোরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন বলে ধরা হচ্ছে।
মাঠে নামলে আলমাদা দলকে কী দিতে পারেন? মাঠের সহজাত ফুটবল বুদ্ধি, ছোট ছোট পাসে খেলা, ড্রিবলিং, লিওনেল মেসির সঙ্গে রসায়ন, গোল করার ক্ষমতা এবং প্রচুর পরিশ্রম করার মানসিকতা। নিজে একবার বলেছিলেন, ‘এখনকার দলকে সাহায্য করতে হলে প্রচুর দৌড়াতে হয়। আর আমি তা অনায়াসেই করতে পারি।ইউরোপে আমি নতুন কিছু জিনিস শিখছি, যেমন বল ছাড়া কীভাবে খেলতে হয়, নিজের মুভমেন্ট নিয়ে ভাবা এবং বল রিসিভ করার আগে চারপাশটা ভালোভাবে দেখে নেওয়া।’
মাঝমাঠের দুটি জায়গা স্কালোনি ছেড়ে দিয়েছেন আলেক্সিস মাক আলিস্তার ও এনসো ফের্নান্দেসের ভরসায়। আলমাদাও আরেকটি জায়গা নিজের করে নেওয়ার পথে আছেন বলে মনে হচ্ছে, যদিও আতলেতিকো দি মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াটা তাঁকে পুরোপুরি থিতু হতে বাধা দিচ্ছে। ওই জায়গাটির জন্য জিওভানি লো চেলসো, নিকোলাস গনসালেস এবং জুলিয়ানো সিমিওনেও লড়াই করছেন।
কয়েক দিন আগে স্কালোনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এখানে দ্রুত গতির ফুটবল নিয়ে কথা বলা বৃথা, কারণ আমাদের খেলা সেভাবে চলে না। পাসের পর পাস দেওয়া এবং সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাওয়াই আমাদের সেরা রূপ। আমাদের পরিকল্পনা একদম স্পষ্ট এবং কোনো ভিন্নধর্মী খেলার সাথে খাপ খাইয়ে নিতে হলেও আমরা আমাদের আসল ঘরানা থেকে বিচ্যুত হব না।’

আর্জেন্টিনার হারিয়ে বিশ্বকাপ জয়ের পর মাঠেই লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছিলেন লামিনে ইয়ামাল। এমন একটি ভিডিও ম্যাচের পরই ভাইরাল হয়েছে। তবে শুধু ইয়ামালই নয়, আর্জেন্টিনার অধিনায়ককে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেসও।
৩৭ মিনিট আগে
অবশেষে অপেক্ষার অবসান হলো। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ বছরের ৪ থেকে ১৭ নভেম্বর হচ্ছে সাফ।
১ ঘণ্টা আগে
তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
৩ ঘণ্টা আগে