
এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে কাল হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
৯ অক্টোবর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে উপস্থিত ছিলেন হংকংয়ের শতাধিক দর্শক। বাংলাদেশে থেকে অবশ্য খেলা দেখতে যাওয়ার সংখ্যাটা অবশ্য কম। তবে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি থাকবে ঠিকই। দেশের ফুটবলপ্রেমীদের টিভি বা মোবাইলের পর্দায় চোখ রাখা ছাড়া কোনো বিকল্প নেই। ম্যাচটি সরাসরি দেখা যাবে ওটিটি অ্যাপ বঙ্গতে।
ঘরের মাঠে ম্যাচটি টি স্পোর্টস সম্প্রচার দেখালেও কালকের টিভি সূচির তালিকায় কোনো ফুটবল ম্যাচ রাখেনি তারা। সকাল ১১টায় লাহোর টেস্ট, বিকাল ৩টায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যা ৬টা থেকে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে সরাসরি দেখাবে তারা।
এশিয়ান কাপ বাছাইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এর আগে প্রথম দেখায় ফিরে আসার বার্তা দিয়েও হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের তলানিতে আছে হাভিয়ের কাবরেরার দল।

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০ বছর আগে ফিরে যাওয়া যাক। বার্লিনে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে উঠেছিল ইতালি। ব্রাজিলের পাঁচবারের শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতে আজ্জুরিরা। আন্দ্রে পিরলো, মার্কো মাতারাজ্জি, আলেহান্দ্রো দেল পিয়েরোরা ছিলেন সেই দলে। কিন্তু সেসব এখন অতীত।
৪১ মিনিট আগে
এবারের অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এরপর ড্র করে ভারতের সঙ্গে। আজ রোনান সুলিভান-মুরশেদ আলীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
১ ঘণ্টা আগে
ভারত ম্যাচে লাল কার্ড দেখায় অবশ্য নেপালের বিপক্ষে ডাগ আউটে থাকবেন না কক্স। তবে নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর। তাই প্রতিপক্ষই বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবে। তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, লড়াইটা কঠিন হবে। তবে আমরা আমাদের নিজস্ব কৌশলে ফুটবল খেলব, বরং
১ ঘণ্টা আগে
অতীত ভুলে বাটলার টুর্নামেন্ট থেকে খুঁজে পেতে চান ইতিবচকতা। তিনি বলেন, ‘আমি চাই মেয়েরা নিজেদের সামর্থ্য প্রমাণ করুক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলুক। সিনিয়র টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স আমাদের আশাবাদী করছে। ফল যাই হোক, আমি মাঠে ইতিবাচক ফুটবলের প্রতিফলন দেখতে চাই।’
২ ঘণ্টা আগে