
কিছুতেই যেন কিছু হচ্ছিল না জুড বেলিংহামের। রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে থাকলেও তিনি পাচ্ছিলেন না গোলের দেখা। অবশেষে এই তারকা মিডফিল্ডার গোল করলেন চ্যাম্পিয়নস লিগে। দল জেতার পর বেলিংহামকে প্রশংসায় ভাসালেন রিয়াল কোচ জাবি আলোনসো।
২০২৫-২৬ মৌসুমে রিয়ালের জার্সিতে প্রথম ছয় ম্যাচে কোনো গোলের দেখা পাননি বেলিংহাম। এমনকি ছিল না কোনো অ্যাসিস্টও। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গোলখরা কাটল বেলিংহামের। রিয়ালের একের পর এক গোল আটকে দিলেও ৫৭ মিনিটে জুভেন্টাস গোলরক্ষক মিকেল ডি গ্রেগরিও হার মেনেছেন বেলিংহামের কাছে। বেলিংহামের এই ৫৭ মিনিটের গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে এই তারকা মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়ে আলোনসো বলেন, ‘জুড পরিপূর্ণ এক খেলোয়াড়। গোল তো করেছেই। সব মিলিয়ে তার খেলা ছিল অসাধারণ। হেতাফের বিপক্ষে (রোববার) সে যেভাবে খেলেছে, সেটা আমার খুব পছন্দ হয়েছে। আজও (গতকাল) সে দারুণ খেলেছে।’
৬৬ শতাংশ বলের দখল রেখে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের লক্ষ্য বরাবর গত রাতে নিয়েছে ৯ শট। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররা গোলের কাছাকাছি গিয়েও সফল হননি। শেষ পর্যন্ত রিয়ালকে বাঁচিয়েছেন বেলিংহামই। ম্যাচ শেষে এই তারকা মিডফিল্ডার প্রসঙ্গেই বারবার কথা বলেছেন আলোনসো। রিয়াল কোচ বলেন, ‘সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়, প্রতিনিয়ত সেটার প্রমাণ দিচ্ছে। তার খেলা দেখে সত্যিই আনন্দিত। তার স্কিল অসাধারণ। সে বক্স টু বক্স খেলতে পছন্দ করে। সে বিশ্বের অন্যতম পরিপূর্ণ এক ফুটবলার।’
জয় নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছে জুভেন্টাস। প্রথম ১৫ মিনিটের মধ্যে জুভেন্টাস কমপক্ষে তিনবার গোলের সুযোগ পেয়েছিল। ৭ মিনিটে জুভেন্টাস মিডফিল্ডার পিয়েরে কালুলু গোলের সুযোগ পেলেও রিয়াল ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও আটকে দিয়েছেন। এরপর ১০ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির নিচু হওয়া শট রিয়াল মাদ্রিদের গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। আর ১৪ মিনিটে ফেদেরিকো গাত্তির নিশ্চিত গোল হওয়া শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
জুভেন্টাসের বিপক্ষে এমন কঠিন পরীক্ষা যে দিতে হবে, সেটা জানতেন আলোনসো। ১-০ গোলে জয়ের পর রিয়াল কোচ বলেন, ‘আমি জানতাম, আজ (গতকাল) খেলাটা অনেক কঠিন হবে। সত্যিই এই ম্যাচ জিততে অনেক কষ্ট হয়েছে। আমরা শুরুটা দারুণ করেছিলাম ও গোল হওয়ার পর ম্যাচটা আমাদের পক্ষে চলে এসেছে।’
রিয়াল মাদ্রিদও এবারের চ্যাম্পিয়নস লিগে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে। আসলে গ্রুপ পর্বের প্রথম পাঁচে থাকা প্রত্যেক দলেরই পয়েন্ট ৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে পিএসজি। দুই, তিন, চার ও পাঁচে থাকা বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে