
লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারিয়ে শিরোপার স্বাদ নেওয়া, এরপর এফএ কাপে লিভারপুলকে বিধ্বস্ত করা—ম্যানচেস্টার সিটি যেন খোলস ছেড়ে বের হতে শুরু করেছে। গতকাল প্রিমিয়ার লিগে চেলসির মাঠ থেকে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে ফেরার পর ফুটবল পাড়ায় এখন একটাই আলোচনা—পেপ গার্দিওলার দল কি তবে তাদের সেই চিরচেনা ‘লেট-সিজন’ ঝড়ের আভাস দিচ্ছে?
লিগে ওয়েস্ট হ্যাম ও নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ড্র করে কিছুটা ছন্দ হারিয়েছিল সিটিজেনরা। তবে স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধে চেলসিকে যেভাবে তারা উড়িয়ে দিল, তাতে টেবিল টপার আর্সেনালের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বিশেষ করে শনিবার বোর্নমাউথের কাছে গানারদের ২-১ গোলের অপ্রত্যাশিত হার সমীকরণ আরও জমিয়ে দিয়েছে। আর্সেনাল এখনো ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও সিটির হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচ, আর আগামী রোববার ইতিহাদে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট।
চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাত্র ১৭ মিনিটের ঝড়ে গোল করেন নিকো ও'রিলি, মার্ক গেহি ও জেরেমি দোকু। তবে ম্যাচ শেষে গার্দিওলা যথারীতি পা রাখছেন মাটিতেই। আর্সেনালকে সমীহ করে তিনি বলেন, ‘আমরা টানা তিনটি ভালো ম্যাচ খেলেছি ঠিকই, তবে এই মুহূর্তে ইংল্যান্ড এবং ইউরোপের সেরা দলটির নাম আর্সেনাল।"
এক মাসে আর্সেনালকে দুবার হারানোর চ্যালেঞ্জ নিয়ে গার্দিওলা বলেন, ‘আর্সেনালকে একবার হারানোই যেখানে পাহাড়সম কঠিন—তারা সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে হেরেছে মাত্র ৩টি—সেখানে এক মাসের ব্যবধানে দুইবার তাদের হারানোর কথা কল্পনা করাও কঠিন।’
ইতিহাস অবশ্য আর্সেনাল সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। গার্দিওলার অধীনে এপ্রিল মাসে খেলা ৩২ প্রিমিয়ার লিগ ম্যাচের ২৯টিতেই জিতেছে সিটি, হেরেছে মাত্র একটিতে। এর আগে ২০১৮–১৯, ২০২১–২২ এবং সবশেষ ২০২৩–২৪ মৌসুমেও ঠিক এভাবেই শেষদিকের ঝলকে শিরোপা ঘরে তুলেছিল তারা।
মৌসুমের এই সময়ে সিটির এমন অদম্য হয়ে ওঠার কারণ কী? গার্দিওলা রসিকতা করে বলেন, ‘উত্তর ইংল্যান্ডের বৃষ্টিভেজা শীতের পর বসন্তের রোদ যখন দেখা দেয়, তখন সবার মেজাজ ভালো থাকে। দলের ভেতর মৌসুম শেষের আমেজ পাওয়া যায়।’
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন যে বিন্দুতে দাঁড়িয়ে, তাতে আগামী সপ্তাহের সিটি বনাম আর্সেনাল দ্বৈরথই হয়তো নির্ধারণ করে দেবে কার মাথায় উঠছে এবারের মুকুট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে