
দীর্ঘ ১১ বছর পর বকেয়া বেতন-ভাতাসহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়া।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনুর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্তের গুরুদণ্ডের আদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তাঁর বরখাস্তকাল চাকরিকাল হিসেবে গণ্য করে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা কোহিনুর মিয়া। ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর বরখাস্তের আদেশ বাতিল করা হয়।

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
পুলিশ কাজ করতে গেলে পদে পদে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী বা বিপথগামী ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে...
২ ঘণ্টা আগে
পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে