সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে ইংল্যান্ড এখন চলে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে দলের এমন জয়ের মুহূর্ত উপভোগ করতে পারেননি রাহিম স্টার্লিং। বাড়িতে ডাকাতি হওয়ায় ইংলিশ এই স্ট্রাইকার কাতার থেকে দেশে ফিরেছেন।
স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে ডাকাতি হয়েছে শনিবার সন্ধ্যায়। ৩ লাখ পাউন্ডের (বাংলাদেশি ৩ কোটি ৮০ লাখ টাকা) ঘড়ি চুরি হয়েছে ইংলিশ এই স্ট্রাইকারের বাড়ি থেকে। ডাকাতির সময়ে বাড়িতে ছিলেন স্টার্লিংয়ের মা এবং সন্তান। একারণে কাতার ছেড়ে লন্ডনে চলে গেছেন এই ইংলিশ তারকা। খেলতে পারেননি গতকাল সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছেন, ‘রাহিম বাড়ি ফিরতে চেয়েছিলেন কারণ সে তার সন্তানদের কথা ভেবে চিন্তিত। ডাকাতির সময়ে তারা বাড়িতে ছিল। যদি তিনি পারেন, তাহলে কাতারে ফিরবেন, তবে সবার আগে তার পরিবার।’
আগামী শনিবার আল-বায়েত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। কোয়ার্টারে খেলার ব্যাপারে কোচ গ্যারেথ সাউথগেটকে স্টার্লিং জানিয়েছেন ঠিকই। তবে এই স্ট্রাইকারকে কোনো রকম চাপ দিতে চান না সাউথগেট। বরং এক্ষেত্রে পরিবারকে সবার আগে প্রাধান্য দিতে বললেন ইংলিশ কোচ। সাউথগেট বলেন, ‘আমি সত্যিই জানি না এই মুহূর্তে সে কেমন পরিস্থিতিতে আছে। আমি তাকে কোনোরকম চাপ দিতে চাই না। মাঝেমধ্যে ফুটবল বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে না। সবার আগে পরিবারের কথা ভাবতে হবে। আমরা তার পাশে আছি।’
ইংল্যান্ডের জার্সিতে ৮১ ম্যাচে ২০ গোল করেন স্টার্লিং। অ্যাসিস্ট করেন ২৭ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে করেন ১ গোল, ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে