
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে ১৬ ভেন্যুর ১১টাই মার্কিন মুলুকে। বিশ্বকাপ শুরুর আগে তাই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল ঘিরেও উঠে আসছে এই তাঁর নাম।
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল উপভোগ করার পাশাপাশি ট্রাম্প ট্রফি প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন।
ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’ তাঁদের দুজন একসঙ্গে ট্রফি প্রদান করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই। আমরা সব সময়ই একসঙ্গে থাকি।’
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বেশ আলোচনায় ছিল। তবে চলতি টুর্নামেন্ট শুরু হওয়ার পর বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য খুব বেশি শোনা যায়নি। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইনফান্তিনোর এই ঘোষণা গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়েছে ফুটবল অনুরাগীদের। যুক্তরাষ্ট্রে হওয়া সেই আসরের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রফি হস্তান্তরের পর মঞ্চ ছাড়ার পরিবর্তে তিনি বিজয়ী দলের সঙ্গে মঞ্চেই থেকে যান, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
চেলসির অধিনায়ক রিস জেমস পরে সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমাকে বলা হয়েছিল তিনি ট্রফি তুলে দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম তিনি চলে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছিলেন।’
ট্রাম্পের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে জেমস বলেন, ‘সত্যি বলতে তখন অনেক শব্দ ছিল। আমি খুব বেশি শুনতে পারিনি। তিনি শুধু আমাকে এবং দলকে ট্রফি জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন এবং মুহূর্তটি উপভোগ করতে বলেছিলেন।’
সেই ম্যাচে জোড়া গোল করা চেলসি তারকা কোল পালমারও পরিস্থিতি দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি জানতাম তিনি এখানে থাকবেন। কিন্তু আমরা ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনিও মঞ্চে থাকবেন, সেটা জানতাম না। সত্যি বলতে আমি কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম।’
এদিকে ক্লাব বিশ্বকাপ ঘিরে ট্রাম্পের আরেকটি মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছিল। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, তিনি দাবি করেছিলেন যে টুর্নামেন্টের আসল ট্রফিটি হোয়াইট হাউসের ওভাল অফিসে রাখা হয়েছে। আর চ্যাম্পিয়ন চেলসি লন্ডনে নিয়ে যাওয়ার জন্য পেয়েছিল ট্রফিটির একটি প্রতিরূপ।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে একবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে আফ্রিকার দলটির জমাট রক্ষণের কাছে বারবার আটকে গেছে ইংলিশদের আক্রমণ। এ ছাড়া পয়েন্ট ভাগের জন্য নিজেদের ভাগ্যকেও দুষছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকল
৩৫ মিনিট আগে
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরোনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে বিশ্বকাপে এই শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন তিনি। ফিফা নিশ্চিত করেছে, আলমিরোন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের স
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের শেষ নেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে নতুন চালু হওয়া এই নিয়মের কঠোর সমালোচনা করছেন কোচ এবং বর্তমান-সাবেক ফুটবলাররা। কেউ কেউ তো হাইড্রেশন ব্রেককে ফিফার নতুন ব্যবসা বলেই মনে করছেন। সমালোচনার মাঝে এবার আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্ন
৪ ঘণ্টা আগে