
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের শেষ নেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে নতুন চালু হওয়া এই নিয়মের কঠোর সমালোচনা করছেন কোচ এবং বর্তমান-সাবেক ফুটবলাররা। কেউ কেউ তো হাইড্রেশন ব্রেককে ফিফার নতুন ব্যবসা বলেই মনে করছেন। সমালোচনার মাঝে এবার আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে প্রতিটি ম্যাচের দুই অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচারকারীরা হাইড্রেশন ব্রেক চলাকালে বিজ্ঞাপন প্রচার করছে। ফলে এই বিরতির পেছনে আর্থিক স্বার্থ জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ইনফান্তিনো সেই ধারণা নাকচ করে দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, এই বিরতি থেকে ফিফার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না। খেলোয়াড়দের কথা ভেবেই এই নিয়ম চালু করা হয়েছে বলে দাবি ফিফা প্রধানের।
হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফার জন্য এতে কোনো অতিরিক্ত রাজস্ব আসছে না। কারণ সব বাণিজ্যিক চুক্তি অনেক আগেই সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য কোনো আর্থিক বিষয় নয়। আমাদের কাছে এটি সম্পূর্ণরূপে একটি খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়।’
হাইড্রেশন ব্রেক চলাকালে কোচ ও কোচিং স্টাফরা খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত আলোচনা করার সুযোগ পান। ইনফান্তিনোর মতে, এই সুযোগ সব দলের জন্য সমান হওয়াই গুরুত্বপূর্ণ। তবে এই সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু স্টেডিয়ামে বিরতির ঘোষণা দেওয়া হলে দর্শকদের একাংশের কাছ থেকে দুয়োধ্বনিও শোনা গেছে।
এত কিছুর পরও এই নিয়মের স্বপক্ষে যুক্তি দেখাচ্ছেন ইনফান্তিনো, ‘মূল কারণ অবশ্যই গরম আবহাওয়া। তবে আমাদের এটাও বুঝতে হবে যে, বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতা ৩৯ দিন ধরে চলে, যেখানে কোনো দলকে এই সময়ের মধ্যে সম্ভাব্য আটটি ম্যাচ খেলতে হতে পারে। তাই কিছু সময় বিশ্রামের সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি দল প্রতিটি ম্যাচে একই ধরনের পরিবেশে খেলছে।’
ইনফান্তিনো আরও যোগ করেন, ‘এটা মেনে নেওয়া কঠিন যে কোনো কোচ শুধুমাত্র বেশি গরম থাকার কারণে ম্যাচে পরিবর্তন আনার সুযোগ পাবেন, অথচ আরেকটি ম্যাচে তাপমাত্রা সামান্য কম হওয়ায় অন্য কোচ একই সুযোগ পাবেন না। আমরা সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করতে চাই। আর সে কারণেই প্রতিটি ম্যাচেই এই বিরতি রাখা হয়েছে।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ফোর্ট লডারডেলে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যাত্রাপথে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেলেসাওদের। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মায়ামিগামী দলের ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়, যার প্রভাব পড়ে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা পুরো ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আছেন বলে জানালেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। হারলে বিদায়ের শঙ্কায় পড়া দলটি কঠিন পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে।
৩ ঘণ্টা আগে