
উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখেছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
মেক্সিকোর গুয়াদালহারাতে কলম্বিয়ার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন ডিফেন্ডার দানিয়েল মুনিওস। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট; দুইয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ২৮ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে এই দুই দল। ১ পয়েন্ট পাওয়া ডিআর কঙ্গোর অবস্থান তিনে। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে উজবেকিস্তান।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার কাছে। আক্রমণভাগে চাপ তৈরি করলেও কঙ্গো প্রজাতন্ত্রের সংগঠিত রক্ষণ ও পোস্টের নিচে গোলরক্ষক লিওনেল এমপাসি চীনের প্রাচীর হয়ে দাঁড়ানোয় বারবার হতাশ হতে হয়েছে তাদের। প্রথমার্ধেই ছয়টি দারুণ সেভ দিয়ে দলকে রক্ষা করেন কঙ্গোর গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত আর জাল অক্ষত রাখতে পারেননি এমপাসি।
এমপাসির দারুণ দক্ষতায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করার পর বিরতির পরও লম্বা সময় গোল গোলবঞ্চিত ছিল কলম্বিয়া। অবশেষে ৭৬তম মিনিটে ডান দিকের দারুণ আক্রমণ থেকে ডেডলক ভাঙে দলটি। বক্সের ভেতরে সতীর্থের মাপা ক্রসে রক্ষণ ভেদ করে প্রথম টাচেই নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মুনিওস। এই গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গুয়াদালহারার গ্যালারি।
ম্যাচের শেষ দিকে আরও একবার জালের দেখা পেয়েছিল কলম্বিয়া। ৮০তম মিনিটে লুইস দিয়াজের একটি দৃষ্টিনন্দন গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৮ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে