
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে একবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে আফ্রিকার দলটির জমাট রক্ষণের কাছে বারবার আটকে গেছে ইংলিশদের আক্রমণ। এ ছাড়া পয়েন্ট ভাগের জন্য নিজেদের ভাগ্যকেও দুষছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস।
ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাইস বলেন, ‘প্রতিপক্ষের ১১ জন যখন পেছনে নেমে রক্ষণ সামলায়, তখন খেলাটা সবসময়ই কঠিন হয়ে যায়। তবে সেক্ষেত্রে সমাধান খুঁজে বের করতেই হবে।’ পুরো ম্যাচজুড়েই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে গেছে ইংল্যান্ড। কিন্তু ঘানার সুসংগঠিত ও দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। শেষ মুহূর্তে গোলের সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এ প্রসঙ্গে রাইস বলেন, ‘শেষ মুহূর্তগুলোতে আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি।’
দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানার সংগ্রহ সমান ৪ পয়েন্ট। গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে আছে হ্যারি কেইনরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে পানামার সঙ্গে ড্র করলেও নকআউট পর্বে যাওয়ার ভালো সুযোগ থাকছে ইংল্যান্ডের সামনে। আগামী ২৮ জুন নিউজার্সি স্টেডিয়ামে পানামার বিপক্ষে খেলতে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা।
রক্ষণে আটকে যাওয়ার পর ঘানার প্রশংসাও করেছেন রাইস। তিনি বলেন, ‘ঘানা অবশ্যই কৃতিত্ব পাওয়ার দাবিদার। আমাদের সামনে এখনও একটি ম্যাচ বাকি আছে এবং আমরা গ্রুপসেরা হওয়ার সুযোগ ধরে রেখেছি। তাই ইতিবাচক থাকতেই হবে।’ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও সতীর্থের সঙ্গে একমত। তিনি বলেন, ‘আমরা অবশ্যই জিততে চেয়েছিলাম, কিন্তু অন্তত হারিনি। গ্রুপের শীর্ষস্থান অর্জন এখনও আমাদের নিজেদের হাতেই আছে।’
অন্যদিকে ম্যাচ শেষে হতাশা লুকাননি ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বিশেষ করে অধিনায়ক হ্যারি কেইনের মিস করা সহজ সুযোগটি তাঁকে বেশি ভাবিয়েছে। টুখেল বলেন, ‘সাধারণত এটি আমাদের জন্য নিশ্চিত সুযোগ ছিল। আমরা একটি দারুণ সুযোগ পেয়েছিলাম, এরপর আরেকটিও। একটি গোল আমাদের প্রাপ্যই ছিল।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইন এদিন গোলের দেখা পাননি। ফলে আক্রমণে ধার থাকলেও কাঙ্ক্ষিত ফল পায়নি ইংল্যান্ড। দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে টুখেল বলেন, ‘আমরা ধীরে ধীরে খেলার তীব্রতা বাড়িয়েছিলাম, কিন্তু তার প্রতিদান পাইনি।’
রাইসের মতো টুখেলও ঘানার পারফরম্যান্সের প্রশংসা করেছেন, ‘আমরা ঘানার অত্যন্ত শক্ত ও সংগঠিত রক্ষণভাগ ভাঙার চেষ্টা করেছি। তারা অসাধারণ দৃঢ়তা ও শৃঙ্খলার সঙ্গে রক্ষণ করেছে। আর রক্ষণে কোনো দলের কাছ থেকে এতটা শারীরিক শক্তিনির্ভর পারফরম্যান্স আমি খুব কমই দেখেছি।’

হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
৩ ঘণ্টা আগে