
হামজা চৌধুরী এখন বাংলাদেশের। এক বছর আগেও কথাটি ভাবতে অকল্পনীয় লাগত। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত ডিসেম্বরে। বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বাংলাদেশে যখন আসেন, প্রতিবারই সমর্থকেরা আপন করে নেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডারকে। তা এখনো অবাস্তব লাগে তাঁর কাছে।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গতকাল ঢাকায় আসেন হামজা। এখনো জাতীয় দলের হয়ে অনুশীলনে নামেননি। সাতসকালে আজ টেলিকম কোম্পানি রবি তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেই অনুষ্ঠানে সমর্থকদের ভালোবাসা নিয়ে প্রশ্ন করা হলে হামজা জানান, মা-বাবার মুখে হাসি দেখাটাই প্রাপ্তি তাঁর কাছে। বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘সত্যি বলতে এখনো পরাবাস্তব মনে হয়। আমি শুধু চাই এই দেশের অংশ হয়ে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করে গর্বিত হতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। তাই তাদের মুখে সেই হাসিটা দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি।’
এবার অবশ্য একাই এসেছেন হামজা, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা তাদেরও বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশা আল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।’
জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৮ নভেম্বর লড়বে ভারতের বিপক্ষে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
২ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
২ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৩ ঘণ্টা আগে