শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় ম্যানচেস্টার সিটি নয়, ইউনাইটেডেই ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের গ্রীষ্মকালীন দলবদলের চিত্রটাই এমন মুহুর্মুহু নাটকীয়তায় ভরপুর। সিটি কিনতে পারেনি হ্যারি কেনকেও। শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে কেনের টটেনহামে থেকে যাওয়ার সিদ্ধান্তে হতাশ হতে হয় সিটি সমর্থকদের।
চোখের সামনে দিয়ে যখন অন্য ক্লাবগুলো একের পর এক তারকা দলে বেড়াচ্ছে, টাকার বস্তা হাতে নিয়েও তা চেয়ে চেয়ে দেখছে ম্যান সিটি! তবে কেন-রোনালদোদের কিনতে না পারার আক্ষেপ নেই ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলার। বরং দলের বর্তমান স্কোয়াড নিয়ে দারুণ তৃপ্ত তিনি।
সিটির নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডে রোনালদোর ফেরার রাতে দল নিয়ে নিজের তৃপ্তির কথা জানিয়েছেন গার্দিওলা। বলেছেন, ‘স্কোয়াড নিয়ে আমি দারুণ খুশি। বলতে পারেন, অনেক বেশি তৃপ্ত। আমাদের দলটা এখনো আগের মতোই, শুধু সার্জিও (আগুয়েরো) চলে গেছে। আমরা জ্যাককে (গ্রিলিশ) পেয়েছি।’
সিটি এবার সেই অর্থে বড় তারকা কিনতে পারেনি। এবারের মৌসুমে তাদের বড় চুক্তি রেকর্ড ১০০ মিলিয়ন ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা অধিনায়ক জ্যাক গ্রিলিশকে দলে নেওয়া। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটা ইউরো কাটানো কেন এই মৌসুমে সিটিতে আসার ব্যাপারে সবচেয়ে এগিয়ে ছিলেন। যদিও গত সপ্তাহের শেষ দিকে নাটকীয় মোড়ে ইংলিশ অধিনায়ক জানিয়ে দেন এই গ্রীষ্মে তিনি টটেনহামেই থাকছেন।
কেনকে না পাওয়ায় ক্ষোভ আছে ম্যান সিটির। সেটা আরও পরিষ্কার হলো সিটির কোচ গার্দিওলার কথায়, ‘ক্লাব (ম্যান সিটি) সবকিছুই চেষ্টা করেছে। তবে টটেনহামের বিষয়ে আমরা আর কোনো কথাই বলতে চাই না। একটাও না। কারণ তারা আলোচনা করতে চায় না। যখন একটা ক্লাব আলোচনা করতে চায় না, তাদের সম্পর্কে বলার কিছু নেই।’

২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে ক
১ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস—সবশেষ টানা তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলি, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কখনো জিতছে, আবার কখনো হারছে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে পড়েছে যে দুই দলের কোচদেরও এ ব্যাপারে কথা বলতে হয়েছে। আলোচিত রিজওয়ান বাদ পড়লেন ঠিক তার পরের সিরিজেই।
১ ঘণ্টা আগে