
২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের নিয়ে গত রাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নরওয়ে। মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞে নরওয়েকে নেতৃত্ব দেবেন ওডেগার্ড। সাধারণত সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করা হলেও ইউরোপের দলটি এখানেই আলাদা। এক্স হ্যান্ডলে ২ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে নরওয়ের দল ঘোষণার ভিডিওতে দেখা গেছে, রেডিও-টেপরেকর্ডার চালানোর পর বলছেন, ‘সবাই শুনুন। ২৮ বছর পর আমরা ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছি। অনেক দীর্ঘ অপেক্ষা করেছি।’
নরওয়ের দল ঘোষণার ভিডিওতে কৃষককে লাঙল চাষ করতে দেখা গেছে। কেউ হয়তোবা রাস্তায় গাড়ি চালাচ্ছেন। শিশুরা পপকর্ণ, আইসক্রিম খেয়ে মজা করছে। অনেকে ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ভিডিওর এক পর্যায়ে বলা হয়েছে, ‘এটাই আমাদের ফুটবল দল।’ এভাবে ‘নিশীথ সূর্যের দেশ’ নামে পরিচিত নরওয়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
অধিনায়ক ওডেগার্ডসহ মাঝমাঠে আছেন ৭ ফুটবলার। ফরোয়ার্ড লাইনেও আছেন ৭ ফুটবলার। হালান্ড, আলেক্সান্দার সরলথদের নেতৃত্ব দিতে হবে আক্রমণভাবে। রক্ষণভাগে আছেন ৯ ফুটবলার। আছেন তিন গোলরক্ষক ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সান্ডার টাংভিক।
নরওয়ে এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এর আগে ১৯৩৮, ১৯৯৪, ১৯৯৮—এই তিন বিশ্বকাপ খেলেছে তারা। হালান্ড-ওডেগার্ডদের হাত ধরে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে বিশেষ কিছু করে দেখানোর লক্ষ্যেই নামছে।
১৭ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২৩ ও ২৬ জুন সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন হালান্ড-ওডেগার্ডরা। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ।
গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সান্ডার টাংভিক
রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড
আক্রমণভাগ: আর্লিং হালান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
১১ মিনিট আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের আলোচিত নাম এখন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারার পর এই ফরাসি রেফারিকে একহাত নিচ্ছে মিসর। দলটির প্রধান কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছেন, ম্যাচের আগে থেকেই রেফারির ওপর চাপ তৈরি করেছিল আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে